crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১০, ২০২০ ৭:৪০ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতি‌নি‌ধি, রংপুর : দেশের রাজধানী ঢাকায় আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে মেডিকেল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। সমাবেশ থেকে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানানো হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এতে রংপুর মেডিকেল কলেজসহ নগরের বিভিন্ন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশ থেকে মেডিকেল কলেজ পড়ুয়া মেয়ে শিক্ষার্থীদের ওপর পুরুষ পুলিশ সদস্যদের অতি উৎসাহী লাঠিপেটা ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, ইদানিং কিছু পুলিশ সদস্যদের কর্মকাণ্ড পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করছে। পুলিশের কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা ও সদস্যরা সরকারকে বেকায়দায় ফেলতে নানা কার‌ণে নিন্দনীয় ঘটনা ঘটিয়ে যাচ্ছে। অথচ তাদের কোনো বিচার হচ্ছে না। এ সময় বক্তব্য রাখেন- সামিউজ্জমানান, তোফায়েল আহমেদ, হোসেন রাজু , হোসাইন মোহাম্মদ আল আমিন প্রমুখ। এসময় তারা বিভিন্ন ফেস্টুন ও প্লেকার্ড প্রদর্শন করে ঘটনার নিন্দা জানান। তারা বলেন, সর্বশেষ ঢাকায় মেডিকেল শিক্ষর্থীদের আন্দোলনে লাঠিচার্জ, মেয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা, শ্লীলতাহানির চেষ্টা জঘন্য অপরাধ। হামলাকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় আনতে হবে। তাদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলন হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আটঘরিয়ায় হাঁসের ডিমে আল্লাহ ও রাসুলের নাম

ঘোড়াঘাটে ৫৯৮ হেক্টর জমিতে বীজতলা তৈরী

খান্দুরা দরবার শরীফের গাজী সৈয়দ আক্তারুল হোছাইনী (রহঃ) এর বার্ষিক পবিত্র ওরশ সম্পন্ন

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌ’কাডুবিতে শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌ’কাডুবিতে শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার

হোমনায় সেলিমা আহমাদ মেরীকে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে মাদ্রাসার ৩ শিক্ষার্থী নিখোঁজ, ৪ শিক্ষক আটক

সুন্দরগঞ্জে সাংবাদিক কে হুমকি দিয়ে রাষ্ট্র বিরোধী একটি চক্রের সরকারি লেবেল স্ট্যাম্প বাণিজ্য অব্যাহত

সুন্দরগঞ্জে সাংবাদিক কে হুমকি দিয়ে রাষ্ট্র বিরোধী একটি চক্রের সরকারি লেবেল স্ট্যাম্প বাণিজ্য অব্যাহত

সৈয়দপুর বিমানবন্দরে ই’য়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

সৈয়দপুর বিমানবন্দরে ই’য়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

হোমনায় শীতবস্ত্র বিতরণ করলেন এমপি সেলিমা আহমাদ

হোমনায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু; মোট পরীক্ষার্থী ২৩২৯, অনুপস্থিত ৪৯ জন

হোমনায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু; মোট পরীক্ষার্থী ২৩২৯, অনুপস্থিত ৪৯ জন