crimepatrol24
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে বিআরটিসি ডাবল ডেকার বাস সার্ভিস বন্ধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৩, ২০২০ ৩:৪১ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: রংপুরে বিআরটিসি ডাবল ডেকার বাস চলাচল বন্ধ করা হয়েছে। বিপাকে পড়েছেন এ অঞ্চলের বিপুল সংখ্যক যাত্রী। আর এই বন্ধের অভিযোগ উঠেছে খোদ রংপুর জেলা মোটর মালিক সমিতির বিরুদ্ধে। রোববার দুপুর থেকে তারা বাসগুলোর চলাচলে বাধা সৃষ্টি করে রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ৮টি বাস আটকে রাখে।

বিআরটিসির রংপুর ডিপোর কর্মকর্তারা জানান, রংপুর জেলা মোটরমালিক সমিতির বাধার কারণেই ডাবল ডেকার বাস চলাচল বন্ধ রয়েছে।

রংপুর মোটরমালিক সমিতির কর্তৃক জানানো হয়েছে সরকারি আইনে সিটি কর্পোরেশনের বাইরে ডাবল ডেকার বাস চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে বিধায় এসব বাস চলাচল বন্ধ করা হয়েছে।

রংপুর বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক বলেন , রংপুরের পাগলাপীর-পীরগঞ্জ ও বগুড়া-সৈয়দপুর পর্যন্ত বিআরটিসির ৮টি ডবল ডেকার বাস চালু করার কারণে অল্প ভাড়ায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করত। কিন্তু রংপুর মোটরমালিক সমিতির বাধা দেয়ায় এই বাস চলাচল বন্ধ রয়েছে।

রংপুর জেলা মোটরমালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ.কে.এম আজিজুল ইসলাম রাজু বলেন, বিআরটিসির বিপুল সংখ্যক বাস রংপুরের বিভিন্ন রুটে চালাচল করে। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সিটি কর্পোরেশনের বাইরে ডবল ডেকার বাস চলাচল করতে দেয়া হবেনা।

উল্লেখ্য, গত বছরের ১৮ মে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বাসগুলোর উদ্বোধন করার পর থেকে এসব রুটে চলাচল করছিল। বিনাভাড়ায় প্রতিবন্ধীদের পরিবহনসহ মুক্তিযোদ্ধা ও নারীদের জন্য বাসগুলোতে আলাদা আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হলেন অ্যাড.আব্বাস উদ্দিন

ঝিনাইদহ বিআরটিএ-এর ১ বছরে ৮ কোটি টাকার রাজস্ব আদায়

টিআরপি নির্ধারণের কৌশল প্রণয়নে আগামী সপ্তাহের মধ্যে কমিটি: ড. হাছান মাহমুদ

সরিষাবাড়ীতে করোনা সংক্রমন রোধে জীবাণুনাশক পানি ছিটালেন পৌর মেয়র রোকন

পুঠিয়ার বানেশ্বরে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুষ্টিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুল ছাত্র খুন

ঝিনাইদহে মানব পাচারকারী দলের আলোচিত সদস্য আক্তার হোসেন পিকুল অবশেষে র‌্যাব-৬’র জালে ধরা

ঝিনাইদহে বিনামূল্যে ৩ শতাধিক দু:স্থ-অসহায়কে চিকিৎসা সেবা প্রদান

সরিষাবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্তে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ইসলামপুরে যমুনা নদীতে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তির ১ লাখ টাকা জরিমানা