crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুষ্টিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুল ছাত্র খুন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ৩:১৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : কুষ্টিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় রতন আলী (১৬) নামের এক স্কুল ছাত্র খুন হয়েছে।বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ায় সদর উপজেলার লাহিনী মধ্যপাড়া এলাকায় প্রতিবেশী রাজু মোল্লার বাড়ি থেকে নিহত স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিহত রতন আলী কুষ্টিয়ায় সদর উপজেলার লাহিনী মধ্যপাড়া এলাকার আজম আলীর ছেলে এবং লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ।
নিহত রতনের বাবা অভিযোগ করে বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিপক্ষরা তার ছেলেকে হত্যা করেছে। 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে রতন বাড়ি থেকে বের হয় । কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় ওই রাতেই তার বাবা আজম আলী কুষ্টিয়া মডেল থানায় একটি জিডি করেন। পরের দিন বুধবার সকাল থেকে রতনের সন্ধানের দাবিতে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। পরবর্তীতে স্থানীয়রা প্রতিবেশী রাজু মোল্লার বাড়ির বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় রতনের মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান , ছেলেটির মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।  বিষয়টি নিয়ে তদন্ত চলছে, খুব দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় ওয়ারেণ্টভুক্ত আসামি ফারুক গ্রেফতার

চকরিয়ায় ওয়ারেণ্টভুক্ত আসামি ফারুক গ্রেফতার

নদী রক্ষায় প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা :জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

এএলআরডির ভূমি সংস্কার, রেকর্ড ও জরিপ বিষয়ক কর্মশালা সম্পন্ন

রংপুরে ৩ লক্ষাধিক টাকার নকল স্বাস্থ্য সুরক্ষার পণ্য ও সরঞ্জামাদি উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

মালুমঘাটে বসতভিটার গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, দাবিদার দুইজন

রংপুরে ২ জেএমবি সদস্য আটক

ময়মনসিংহে ‘এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

হোমনায় নবনির্বাচিত এমপির নির্দেশে সাবরেজিস্ট্রি অফিসের ‘সেরেস্তা’ বন্ধ

হাওরের জননিরাপত্তা ও পর্যটক নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময়

পঞ্চগড়ে প্রথমবারের মত চারুকলা ও আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত