crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ার বানেশ্বরে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৯, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ

 

পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেকু শেখের উদ্যোগে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বিকাল ৩টার দিকে বানেশ্বর ইউনিয়নের সোনারপাড়া ঈদগাহ মাঠে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বানেশ্বর ইউনিয়ন যুবদলের নেতা বিপ্লব সরদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায়, গরিব ও দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ সেকু শেখ বলেন, ‘বিএনপি সবসময় দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তীব্র শীতের মধ্যে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম একটি সামাজিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘জনগণের অধিকার আদায়ে যেমন বিএনপি রাজপথে রয়েছে, তেমনি মানবিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশেও আমরা দাঁড়িয়ে আছি। এসময় তিনি সকলকে বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদল নেতা আশফাক রায়হান ইশতিয়াক, বিদ্যুৎ, জুয়েল, মাইনুল, নাসির, বাবু ও কুরমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর আত্মার শান্তির পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা নীলফামারীতেও পেলেন ৭৩ জন

কালীগঞ্জে গরীব কৃষকের ২বিঘা জমির ধান কেটে দিল এমপি আনারসহ শিক্ষকরা

মধুপুরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগ ৬০টি পরিবারের

মধুপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কামরুলের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার ভর্তি বাণিজ্যের অভিযোগ

ডোমারে জাতীয় ভোটার দিবস পালিত

ডোমারে পুকুরে গোছল করতে গিয়ে পানিতে ডু’বে স্কুল ছাত্রের মৃ’ত্যু

ডোমারে পুকুরে গোছল করতে গিয়ে পানিতে ডু’বে স্কুল ছাত্রের মৃ’ত্যু

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ হাজার টাকা জরিমানা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার