crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন: মির্জা ফখরুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিকে নিয়ে দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, একের পর এক মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে দলের বিরুদ্ধে।’

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, লড়াই-সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছে। যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল, তারাও এখন বিএনপিকে নিয়ে সমালোচনা করে। বারবার বিএনপিকে ধ্বংসের চেষ্টা হয়েছে, দল ভাঙতে চেয়েছিল—কিন্তু পারেনি। ফিনিক্স পাখির মতো বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “গু*ম-খু*ন করে যারা বিএনপিকে দুর্বল করতে চেয়েছিল, তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপি কোনোদিন মাথা নত করেনি, আর করবে না। তাই নেতা-কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান।”

বিএনপি মহাসচিব বলেন, “আজকের এই সম্মেলন কোনো সাধারণ সম্মেলন নয়। ১৫ বছরের ত্যাগ-তিতিক্ষার পর এ সুযোগ এসেছে। যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হয়ে যাবেন—এ কথাটা সবাইকে মনে রাখতে হবে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম এ হাই, কেন্দ্রীয় নেতা কাজী মনিরুজ্জামান মনিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতা।

সম্মেলনস্থলে সকাল থেকেই কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। পুরোনো স্টেডিয়াম প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। নানা রঙের ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় পুরো এলাকা সাজানো হয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো মুন্নি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে যুবলী‌গের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংসদের ইতিহাসে প্রধানমন্ত্রীর প্রথম বাজেট উত্থাপন

শহীদি মৃত্যু লাভের দোয়া

ডোমার বোড়াগাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন

ডোমার বোড়াগাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন

কলারোয়ায় সন্ত্রাসী হামলায় আ’লীগ নেতাসহ আহত-৩

কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের দুই কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজারসহ ২ কর্মকর্তা বরখাস্ত

ডোমারে মুফতি মাওঃ আব্দুল হাকিম আনসারী সাহেবের জানাজা সম্পন্ন