crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পাবনায় বিএমএর মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০১৯ ৩:৩৭ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি >>

বরগুনা সদর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মশিউর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএমএ (বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন) পাবনা জেলা শাখা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আজ রবিবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় পাবনা সদর হাসপাতাল গেটে আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- বিএমএ পাবনার সিনিয়র সহ-সভাপতি ডা. সাইফ উদ্দিন ইয়াহিয়া, ডা. শাহিন ফেরদৌস শানু, সাংগঠনিক সম্পাদক ডা. মো. ফয়সাল জিন্নাত, দপ্তর সম্পাদক ডা. বিপ্লব কুমার, ডা. মাহফুজ নয়ন, ডা. জয়দেবসহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন বিএমএ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আকসাদ আল-মাসুর আনন।

সমাবেশে বক্তারা সরকারের কাছে ডাক্তারদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানান। বিশেষ করে বরগুনার দুর্বৃত্তদের অনবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি করা হয়। অন্যথায় তারা আরও বড় কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ার করেন।

উল্লেখ্য, গত ৬ জুন বরগুনা সদর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মশিউর রহমানের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। কিন্তু ঘটনার সঙ্গে জড়িতরা এ পর্যন্ত গ্রেফতার হয়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-১

এ বছর হচ্ছে না পিইসি পরীক্ষা

দিনাজপুরে জেএসকেএস’র উদ্যোগে দলিত জনগোষ্ঠীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে সমন্বয় সভা

হোমনায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ৩৩ দিনেও কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ, আতঙ্কিত এলাকাবাসী

দাম কমলো এলপি গ্যাসের, ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের বিক্ষোভ সমাবেশ

দৈনিক ক্রাইম পেট্রোল ২৪. কম এর পক্ষ থেকে সকলকে জানাই ইদ-উল-ফিতরের শুভেচ্ছা

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পুঠিয়ায় যৌথ বাহিনীর চেকপোস্টে ২৫ গাড়ীর জরিমানা

শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে : ওসি নাসিরনগর