crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:১৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুরে শুরু হয়েছে বীজহীন কাগজি লেবু চাষ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩০, ২০২১ ৮:৩৬ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ>>

ঝিনাইদহের মহেশপুরে সিডলেস (বীজহীন) কাগজি লেবু চাষ করা হচ্ছে। বেশি ফলন ও চাহিদা ভালো থাকায় এ চাষ লাভজনক। ফলে অনেকেই লেবু চাষের দিকে ঝুঁকছেন। বর্তমানে মহেশপুর থেকে এ লেবু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হচ্ছে।

উপজেলার ফতেপুর গ্রামের লেবু চাষি কুতুব গাজী জানান, ২০১৯ সালের প্রথম দিকে দুই বিঘা জমি নিয়ে ওই জমিতে ২৫০টি বিজহীন লেবুর কলমকৃত চারা রোপণ করি। চারা কেনা, চারা রোপণ, জমি প্রস্তুত, জমি তৈরি, সেচ ও সারসহ বিবিধ খরচ মিলিয়ে প্রথম বছর তার প্রায় ১ লাখ টাকা ব্যয় হয়। পরের বছরেই ওই সব লেবু গাছে লেবুর ফলন শুরু হয়। বর্তমানে জমি থেকে বিঘাপ্রতি প্রায় ১ লাখ টাকার লেবু বিক্রি হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী জানান, এ উপজেলায় ২০ হেক্টর জমিতে লেবুর আবাদ করা হয়েছে। এর মধ্যে ১০ হেক্টরে (বিজহীন) সিডলেস, পাঁচ হেক্টরে চায়না ও পাঁচ হেক্টরে অন্য জাতের কাগজি লেবু রয়েছে।

তিনি জানান, লেবু চাষ অত্যন্ত লাভজনক। এ চাষ করে অনায়াসেই বিঘাপ্রতি ১ থেকে দেড় লাখ টাকা আয় করা সম্ভব। উপজেলায় লেবু উৎপাদন বাড়লে ব্যাপকভাবে দেশের বাইরে রপ্তানি করা যাবে বলে তিনি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

৪-৫ টাকার মাস্ক ৫০-৬০ টাকায়ও পাওয়া যাচ্ছে না, হঠাৎ সঙ্কট হ্যান্ড স্যানিটাইজারের

ঝিনাইদহে বিপুল পরিমান ভারতীয় ওষুধসহ আটক ১

প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পেতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পেতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশপুরের ফসল রক্ষার অজুহাতে ফাঁদ পেতে নির্বিচারে হনুমান হত্যা!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি খাতে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি খাতে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে

ময়মনসিংহ সিটি কর্পোরেশন অঞ্চলের স্বাস্থ্য সেবা উদ্বোধন করলেন মসিক মেয়র

ময়মনসিংহ সিটি কর্পোরেশন অঞ্চলের স্বাস্থ্য সেবা উদ্বোধন করলেন মসিক মেয়র

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

সাংবাদিক নাদিম হ’ত্যায় জড়িতদের ফাঁ’সির দাবিতে রংপুরে মানববন্ধন

দিনাজপুরের ঐতিহাসিক রামসাগরের জলমহালে মৎস্য অবমুক্ত করলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম

শৈলকুপার পৌরমেয়র ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন উপজেলা চেয়ারম্যান