crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহিষকোটা গ্রামের আব্দুল লতিফ-নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৭, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের সদর উপজেলার মহিষকোটা গ্রামের ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে কেন্দ্র করে আব্দুল লতিফ-নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) বিকেল ৪টায় মহিষকোটা বাজার মোড়ে দিনাজপুরের একমাত্র রক্তকেন্দ্র বেগম তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আব্দুল লতিফ-নূরজাহান ফাউন্ডেশনের আহ্বায়ক আলহাজ্ব মােঃ আলমগীর হোসেন। এ সময় তাঁর পরিবারের সদস্যসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রায় ৩শ’ বছরের অধিক সময় ধরে নবান্ন উৎসব পালন করে আসছে মহিষকোটা গ্রামের মানুষ। তারই ধারাবাহিকতায় এই নবান্ন উৎসব। নবান্ন উৎসব উপলক্ষে ওই গ্রামের প্রতিটি বাড়িতে উৎসবের আয়োজন করা হয়। মেয়ে জামাই, নাতি-নাতনিসহ সব আত্মীয়-স্বজনকে দাওয়াত দেয়া হয়। দাওয়াত পেয়ে সবাই মহিষকোটা গ্রামে চলে আসেন। প্রতিটি বাড়িতে পিঠাপুলিসহ ভাল ভাল খাবারের আয়োজন করা হয়। যার যার সামর্থ্যানুযায়ী মেয়ে জামাই, আত্মীয়-স্বজনের জন্য এসব আয়োজন করে। টানা ৩দিন ঐতিহ্যবাহী এই উৎসব পালন করা হয়।

এদিকে এই উৎসবকে কেন্দ্র করে মাঠে গ্রামীন মেলা বসেছে। মেলায় খাবারসহ বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে দোকানিরা তাদের দোকান সাজিয়েছন। এখানে বেচাকেনাও বেশ ভাল হয় বলে জানিয়েছেন মেলার আযোজক ও অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মােঃ আলমগীর হোসেনের মরহুম পিতা মাতার নামে আব্দুল লতিফ-নূরজাহান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আওয়ামী স’ন্ত্রাসীদের বিচার দাবিতে ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর সমাবেশ

ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি

চকরিয়ায় লতিফ হ-ত্যা-র প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আলোচনা ও দোয়া মাহফিল

ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

ডোমার বালিকা বিদ্যা নিকেতনে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন