crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:০৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভেড়ামারা রেলস্টেশনে যাত্রীদের ব্যাগ ছিনতাইকালে হাতেনাতে আটক-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১১, ২০২০ ৪:১৬ অপরাহ্ণ

 

রফিকুল ইসলাম : কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে যাত্রীদের ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালীন  রাসেল (৩২) ও সেন্টু (৩৩) নামের দুইজনকে হাতেনাতে আটক করা হয় । আটকদের মধ্যে একজন রাসেল ভেড়ামারার ফারাকপুরের শামসুল এর ছেলে ও অপরজন সেন্টু ঈশ্বরদীর এমএস রোডের আবুবক্কার এর ছেলে। ছিনতাইকারীদ্বয়ের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এরা দীর্ঘদিন ভেড়ামারা স্টেশনে যাত্রীদের মালামাল ছিনতাইয়ের সাথে যুক্ত। এছাড়াও ভেড়ামারার কলেজপাড়ার কালাম এর ছেলে মামুন(৪০)কে গাঁজা সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। এসময় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। ভেড়ামারার ফারাকপুরের শামসুল এর ছেলে রাসেল ইতিঃপূর্বে করোনাভাইরাস মোকাবিলায় সরকারি বরাদ্দ বিভিন্ন নামে ফোন দিয়ে কয়েকবার ত্রাণ নিয়েছে এবং ৩৩৩ এ ফোন দিয়ে একাধিকবার একাধিক নামে ত্রাণ নিয়ে প্রশাসনের হাতে ধরা পড়েছিল। আর করবে না মর্মে মুচলেকা দিয়ে তখন সে ছাড়া পায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কোটচাঁদপুরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসীকে জরিমানা

ডোমারে জেল হত্যা দিবসে ফ্রিডমপার্টি ও চাঁদাবাজদের বহিস্কারের দাবি

ডোমারে বর্ষীয়ান রাজনীতিবিদ নয়ন এর জানাজা সম্পন্ন

ডিমলায় রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন

ডিমলায় রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন

মুক্তাগাছায় গাঁ’জাগাছসহ একজনকে গ্রে’ফতার করেছে র‍্যাব

মুক্তাগাছায় গাঁ’জাগাছসহ একজনকে গ্রে’ফতার করেছে র‍্যাব

বাবা শ্রমিক হলেও ছেলে হলেন ম্যাজিস্ট্রেট, গর্বে ভাসছে পুঠিয়া

রংপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ

দুর্নীতির তথ্য দিন ব্যবস্থা নেবঃ প্রধানমন্ত্রী

দুর্নীতির তথ্য দিন ব্যবস্থা নেবঃ প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন হাইকোর্টের তিন বিচারপতি

ঈদ-উল-আযহা উপলক্ষে বিন্নাটী ইউনিয়নে বিনামূল্যে  ভিজিএফ এর চাল বিতরণ