crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ব্রাহ্মণবাড়িয়ায় বি’ষপানে মা ও দুই শিশুসহ ৩ জনের মৃ’ত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৩, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ

 

বাদল আহাম্মদ খান, আখাউড়া সংবাদদাতা: 
ব্রাহ্মণবাড়িয়ায় বি’ষ পান করে দুই শিশু সন্তানসহ মায়ের মৃ’ত্যু হয়েছে। বুধবার দুপুরে  সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তার স্বামী আশরাফসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

নিহতরা হলেন, সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪), তার দুই কন্যা রওজা (৫) ও নওরিন (৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের কদু মিয়ার মেয়ে শারমিন আক্তারের সাথে সদর উপজেলার ঘাটুরা গ্রামের সরকার বাড়ির মারাজ মিয়ার ছেলে আশরাফ মিয়ার সাথে বিয়ে হয়। আশরাফ নেশাগ্রস্ত হওয়ায় সাংসারিক খরচ নিয়ে প্রায় সময় স্বামী- স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো।

নিহত শারমিন আক্তারের মা রেজিয়া বেগম বলেন, ‘আমার মেয়ে ও দুই নাতনিকে হারিয়ে আমার কুল খালি হয়ে গেল। তারা বলেছিল আমার বাড়িতে বেড়াতে আসবে। কিন্তু তারা আর এলো না। কি কারণে এ ঘটনা ঘটেছে আমি কিছুই জানিনা। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের বিচার হোক।

ব্রাহ্মণবাড়িয়া সদর  থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ‘নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ঘটনাটির তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা বিষপানে আ’ত্মহত্যা করেছে।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, ‘হাসপাতালের জরুরি বিভাগে প্রথম এক নারীকে আনা হয় বিষ খাওয়া অবস্থায়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। এর কিছুক্ষণ পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা- নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর মাও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাজধানীতে তুষার ধারা কল্যাণ সমিতির অফিস নির্মাণ কাজের উদ্বোধন করলেন মনিরুল ইসলাম মনু এমপি

হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু করলো সর্বাধুনিক প্রযুক্তির এআই নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’

খু*নিদের বিচার নিশ্চিত না হলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হবে চরম লজ্জা : সারজিস আলম

দিঘলিয়ায় সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ

ঝিনাইদহে রাবেয়া হাসপাতালের তত্বাবধানে বৃদ্ধাশ্রমে মেডিকেল ক্যাম্প

দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ১৬৪, নতুন শনাক্ত ৯৯৬৪

পঞ্চগড়ে প্রয়াত আ’লীগ নেতার কন্যাকে নগদ অর্থ প্রদান

ঝিনাইদহে করোনার উপসর্গে দুইজনের মৃত্যু, মৃতদেহ দাফন করল ইসলামিক ফাউন্ডেশন

দেশের ১৪ জেলায় ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরগুরোতে ১ নম্বর সতর্ক সংকেত

ডোমারে পরকিয়া করে ধর্ষণ, পুলিশের এসআই আটক

ডোমারে পরকিয়া করে ধর্ষণ, পুলিশের এসআই আটক