crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদলের কমিটি গঠন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুর জেলা শহরে অবস্হিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি বর্তমান ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত নাম ) এর ছাত্রদলের (বিশ্ববিদ্যালয় শাখা) কমিটি গঠিত হয়েছে। ছাত্রদলের কমিটি গঠনের জন্য শিক্ষার্থীদের মতামত কে প্রাধান্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর বারোটা থেকে শুরু হয়ে ১.৩০ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়।ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার ও প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা হয়। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে রেজওয়ান আহমেদ শাওন ও সাধারণ সম্পাদক পদে তানজিম আহম্মেদ রাকিব নির্বাচিত হন।ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হাফিজুর রহমান সোহান,যুগ্ম সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী,যুগ্ম সম্পাদক আবদুর রহিম রনি,জামালপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন সিদ্দিকী, জামালপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আরাফাত ইসলাম, সধারণ সম্পাদক ফারদিন আল সাদমান মুগ্ধ,জামালপুর শহর শাখা ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদ প্রমুখ।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসে আগামী দিনের মেধাবী ও বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক চর্চার মাধ্যমে দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহবান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার, স্বামী আটক

রংপুরে গৃহবধূর গ’লাকাটা লা’শ উদ্ধার, স্বামী আটক

গাইবান্ধায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

কলারোয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

চট্টগ্রামে ক্যাবের নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারণা

চট্টগ্রামে ক্যাবের নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারণা

ডোমারে বাড়ির সীমানাকে কেন্দ্র করে মারপিট, আটত ৪

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান পেলেন ঈগল

রংপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

রংপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

নেত্রকোনায় পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে সমবায়ীদের মাঝে চারা বিতরণ

মধুপুরে পানি নিষ্কাশনের ব্যবস্হা না থাকায় ভেঙ্গে যাচ্ছে পাকা রাস্তা