crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে বাবার কবরে শায়িত হলেন করোনায় মৃত বিচারক ফেরদৌস আহমেদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৬, ২০২০ ৩:১০ পূর্বাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে বাবার কবরে শায়িত হলেন করোনায় মৃত বিচারক ফেরদৌস আহমেদ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ভোলা ও লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) ফেরদৌস আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: আবদুর রাজজাক এর তত্ত্বাবধানে ইফা গঠিত জেলা কমিটির মাধ্যমে কাফন-দাফনের কাজ সম্পন্ন করা হয়।
২৫ জুন,২০২০ বৃহস্পতিবার বেলা ১১টায় জামালপুর শহরে তার নিজ এলাকায় দেওয়ানপাড়া ট্রেনিস ক্লাব মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের কেন্দ্রীয় পৌর গোরস্থানে তাকে তার বাবার কবরেই তার মরদেহ দাফন করা হয়।
জানাজায় জামালপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি অংশ নেন। বিচারক ফেরদৌস আহমেদ জামালপুর জিলা স্কুল ও জামালপুর পৌরসভা কার্যালয়ে নিকট আমলাপাড়ার স্থায়ী বাসিন্দা। তিনি জামালপুর জিলা স্কুলের সাবেক কৃতী শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, বুধবার (২৪ জুন) রাত ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বিচারক ফেরদৌস আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দেশে এটাই প্রথম কোনো বিচারকের মৃত্যু। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে নিম্ন আদালতের কমপক্ষে ১৬ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ফেরদৌস আহমেদ মারা গেলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন বিচারক ফেরদৌস আহমেদকে প্লাজমাও দেওয়া হয়।’
এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসনের মঙ্গলবারের দেওয়া তথ্য অনুযায়ী অধস্তন আদালতের ২৬ জন বিচারক ও ৯৭জন কর্মচারী (সুপ্রিম কোর্টের ২৬ জন ও অধস্তন আদালতের ৭১ জন) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিচারক ফেরদৌস আহমেদের মৃত্যুতে জামালপুরে সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ক্রমবর্ধমান সাইবার ক্রাইম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তৎপর হওয়া জরুরি

ক্রমবর্ধমান সাইবার ক্রাইম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তৎপর হওয়া জরুরি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস

ডোমারে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

জামালপুরে বন্যার্তদের জন্য রুটি বানালেন ডিসি,এসপি,শিক্ষক ও কর্মকর্তাগণ

ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ

ডোমারে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সোহেল ও সুমন ২দিনের রিমান্ডে গুরুত্ব পূর্ণ তথ্য পাওয়ার দাবী পুলিশের।

ঈদে সরকারি হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

গৌরীপুরে উৎসব মুখর পরিবেশে বড়দিন পালিত

গৌরীপুরে উৎসব মুখর পরিবেশে বড়দিন পালিত

গৌরীপুরে বোকাইনগর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত