crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৪১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বরিশালে তরুণীকে ধ*র্ষণের হাত থেকে বাঁচিয়ে ল*ম্পটকে পুলিশে দিল হিজড়ারা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৯, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

 

মোঃ সোলায়মান হাওলাদার।।
বরিশাল নগরীতে ধ*র্ষণের হাত থেকে এক তরুণীকে রক্ষা করেছেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। সেই সঙ্গে ধ*র্ষণচেষ্টাকারী ল*ম্পট যুবক সোহেলকে মা*রধর করে পুলিশে সোপর্দ করেছেন তারা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ৯ নম্বর ওয়ার্ডস্থ রসুলপুর চ‌রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিদের আশ্রয়স্থলে গতকাল রাতে অনুষ্ঠান থাকায় বিপুলসংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন। এর কিছু দূরে তরুণীর চিৎকারে তাঁরা বেরিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন।

ভুক্তভোগী তরুণী জানান, কেনাকাটার জন্য তিনি দূরে একটি দোকানে যাচ্ছিলেন। পথে সোহেল তার পথরোধ করেন। তাকে টেনেহেঁচড়ে একটি ঘরের মধ্যে নেওয়ার চেষ্টা করেন। তখন তিনি চিৎকার দিলে তার বাবা এগিয়ে আসেন। সোহেল তার মাথায় কয়েকটি আঘাত করলে র*ক্তাক্ত জখম হয়। পরে হিজড়ারা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

পটুয়াখালী থেকে আসা হিজড়া পাখি ও স্থানীয় বাসিন্দা শান্তা জানান, ডাকচিৎকার শুনে তারা বাইরে বেরিয়ে আসেন। তখন দেখেন এক তরুণীকে টানাহেঁচড়া করছেন সোহেল। বাবুল সরদার তখন র*ক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। প‌রে সব হিজড়া নেমে সোহেলকে আটক করে একটি ঘরের মধ্যে আটকে রাখেন। খবর দিলে কোতোয়ালি থানার পুলিশ এসে তাকে নিয়ে যায়।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ‘হিজড়ারা এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় মা*রধরের অভিযোগে মামলা করেছেন তরুণীর বাবা। আটক সোহেলকে এ ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

একটানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ক‌রোনাকা‌লে উ‌চ্ছেদ হওয়া রংপু‌রের অসহায় হকাররা চায় শুধুই পুনর্বাসন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন ইঞ্জি. এম এ মতিন খান

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি,১৮ নভেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ

নীলফামারীতে অ্যাডভোকেসি প্লাটফর্মের সাথে মতবিনিময় সভা

আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো কিন্তু লড়াই এখনও বাকি: মাহফুজ আলম

বিএমএসএফ’র প্রতিষ্ঠাতাকে হু’মকির প্রতিবাদে হোমনায় নি’ন্দা ও প্র’তিবাদ সভা

বিএমএসএফ’র প্রতিষ্ঠাতাকে হু’মকির প্রতিবাদে হোমনায় নি’ন্দা ও প্র’তিবাদ সভা

ঘাটাইলে নাতির বিরুদ্ধে দাদিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কালীগঞ্জ বিএনপির উদ্যোগে মাস্ক বিতরণ