crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বগুড়ায় সিআইডি‘র সফল অভিযানে সেনাবাহিনীতে ভুয়া চাকরিদাতা গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৯, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ একটি সফল অভিযান চালিয়েছে বগুড়ার সিআইডি। সেনাবাহিনীর সৈনিক পদে চাকরির ভুয়া নিয়োগ দেওয়া প্রতারক সিন্ডিকেটের মূলহোতাকে গ্রেফতার করেছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোররাতে গাইবান্ধা জেলার সাঘাটা থানা এলাকার জুম্মারবাড়ী গ্রাম থেকে শাহিন ওরফে শফিক (৩২) নামের এই প্রতারককে গ্রেফতার করে। সে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ আলিয়ার-খাঁ গ্রামের আজিজার রহমানের ছেলে। গ্রেফতার আসামিকে শুক্রবার বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে-৪ এ হাজির করে সিআইডি। বিচারক মোছা. আসমা মাহমুদ এর আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় মামলার সকল তথ্য প্রকাশ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রতারক সিন্ডিকেটের মূলহোতা শাহিন ওরফে শফিক।

বগুড়া সিআইডির সহকারী পুলিশ সুপার মো. হাসান শামীম ইকবাল জানান, সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেওয়ার কথা বলে বগুড়ার গাবতলী থানা এলাকার বাহাদুরপুর গ্রামের সোলায়মান আকন্দের ছেলে রাসেল মিয়ার কাছ থেকে ২০১৯ সালের অক্টোবর মাসের বিভিন্ন সময় পর্যায়ক্রমে নগদ এবং বিকাশের মাধ্যমে মোট ৭ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় একটি পেশাদার প্রতারক সিন্ডিকেট। পরে ভুয়া নিয়োগপত্রও প্রদান করে। নিয়োগপত্র পেয়ে রাসেল মিয়া ঢাকা সেনানিবাসে যোগদান করতে গিয়ে জানতে পারে তার নিয়োগপত্র সঠিক না (ভুয়া)। টাকা হাতিয়ে নেওয়া প্রতারক সিন্ডিকেটের সক্রিয় সদস্য শাহিন ওরফে শফিক সহ আরো কয়েকজন প্রতারক যোগাযোগ বিচ্ছিন্ন করে গা ঢাকা দেয়।

সিআইডির সহকারী পুলিশ সুপার জানান, ভুক্তভোগী রাসেল মিয়ার বড়ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে ২০১৯ সালের ৪ নভেম্বর বগুড়া সদর থানায় মামলা (নং ১৭) দায়ের করেন। ২২ নভেম্বর মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি।

মামলার তদন্তকারী অফিসার বগুড়া সিআইডির পুলিশ পরিদর্শক এটিএম শিফাতুল মাজদার জানান, বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহারসহ বিজ্ঞানভিত্তিক তদন্ত করে মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খোকসায় অজ্ঞাত ঠিকানার এক শিশুর সন্ধান

ইসলামের নামে ফেৎনা-বিভেদ সৃষ্টিকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

ডিমলার এক করোনা সম্মুখ যোদ্ধা চিকিৎসকসহ নীলফামারীতে আরও ১২ জন করোনায় আক্রান্ত

নাটোরে মাদক মামলায় এক নারীর যা’বজ্জীবন

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি কতটা যৌক্তিক ও আইনসম্মত ?

এমপি’র নির্দেশনায় দালালমুক্ত হতে যাচ্ছে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ঝিনাইদহে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ

আটোয়ারীতে গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

রংপুর সিটিমেয়র টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের উদ্যেশ্যে রওয়ানা দিয়েছেন

রংপুর নগরীর গুরুত্বপূর্ণ চার ব্রিজের পুননির্মাণ কাজ চলছে

রংপুর নগরীর গুরুত্বপূর্ণ চার ব্রিজের পুননির্মাণ কাজ চলছে