crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বকশীগঞ্জে পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-৪,স্বতন্ত্র ১ বিজয়ী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৬, ২০২২ ৯:১১ অপরাহ্ণ

 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি>>

জামালপুরের বকশীগঞ্জে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগের প্রার্থী ও একটি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
৫ টি ইউনিয়নে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার ও রিটার্নিং কর্মকর্তা মো.আশরাফুল ইসলাম রিয়েল।

ফলাফলে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত আওয়ামী লীগের প্রার্থী মাহমুদুল আলম বাবু নৌকা প্রতীকে ৭ হাজার ১২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আ: ছালাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২১২ ভোট।নিলক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম সাত্তার নৌকা প্রতীকে ৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৯ ভোট । ধানুয়া কামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান লাকপতি নৌকা প্রতীকে ৬ হাজার ৪০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ২০৭ ভোট।বগারচর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম আনারস প্রতীকে ৫ হাজার ৭৫৪ ভোট পেয়ে বেসরকারিভবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দুই পাতা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫১ ভোট।এছাড়াও মেরুরচর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিক নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ার হোসেন হক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮২৯ ভোট। মেরুরচর ইউনিয়নে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় নি। তবে স্থগিত হওয়া কেন্দ্রের ভোট ছাড়াও প্রাপ্ত ফলাফলে বিজয় নিশ্চিত হয়েছে আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিকের।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নাস্তায় ডিমের যত উপকারিতা

শৈলকুপায় কৃষকদের ক্ষেতের ধরন্ত সবজি ফসল কেটে শত্রুতা, পুলিশ মোতায়েন

লালমনিরহাটে জু‌য়েল‌কে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার

নাসিরনগরে বাহারি পিঠার উৎসবে এমপি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবমাননার প্রতিবাদে রংপুর চেম্বারের মানববন্ধন

হোমনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নে আ.লীগের সম্মেলন

জামালপুর হাসপাতালে হামলা-ভাংচুর, চিকিৎসা সেবা ব্যাহত : তদন্ত কমিটি গঠন