crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লী*লতাহানির চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৭, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া তালপট্টিপাড়া গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে খাবার ও প্রসাধনী সামগ্রীর প্র*লোভন দেখিয়ে শ্লী*লতাহানির চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ভুক্তভোগী ১২ বছর বয়সী ওই ছাত্রীকে গ্রামের একটি নির্জন স্থানে একা পেয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক (৬৬) বিভিন্ন খাবার ও প্রসাধনী সামগ্রীর প্রলোভন দেখিয়ে শ্লী*লতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনাটি স্থানীয় কয়েকজন ব্যক্তি দেখতে পেয়ে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পুঠিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।
পরে শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা নং-১৮, তারিখ: ২৭ জুন ২০২৬) রুজু করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এটি একটি অভিযোগভিত্তিক মামলা। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়