crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, টপসয়েল কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর অকেজো

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৮, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেঁতুলিয়া দক্ষিণ বিল এলাকায় ফসলি জমির টপসয়েল অবৈধভাবে কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালাল উপজেলা প্রশাসন। শনিবার রাত থেকে রবিবার ভোররাত পর্যন্ত চলা ওই অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৭ জুন রাত ১১টা থেকে ৮ জুন রাত ২টা ২০ মিনিট পর্যন্ত তেঁতুলিয়া দক্ষিণ বিল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং মোবাইল কোর্টও পরিচালনা করা যায়নি।

তবে ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর পাওয়া যায়। পরিবহনের ব্যবস্থা না থাকায় যন্ত্রটি জব্দ করে নিয়ে আসা সম্ভব হয়নি। তাই পুনরায় ব্যবহার রোধে প্রশাসন সেটিকে ঘটনাস্থলেই যান্ত্রিকভাবে অকেজো করে দেয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমির উর্বর টপসয়েল রক্ষা এবং কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। তাঁর নেতৃত্বে প্রশাসনের একটি দল অভিযানে অংশ নেয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী

বাংলাদেশে বসবাসরত সেই অস্ট্রেলিয়ান নাগরিক মি. ম্যালকম আরনল্ড এর খোঁজ খবর নিলেন পুনাক সভানেত্রী

রংপুরে ৩ কোচিং সেণ্টার সিলগালা, ৬০ হাজার টাকা অর্থদণ্ড

অতিথিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

৯৯৯ নম্বরে ফোন দিয়ে ১০ মাসের শিশুকে উদ্ধার করলো ডোমার থানা পুলিশ

হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ

দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাব

বিরামপুরে গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, গৃহকর্তা আটক

শৈলকুপায় ব্যাটারী চালিত ইজিবাইক খাদে, চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু