crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:১৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পীরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা মিলন গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৬, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
রংপুরের পীরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১টায় পীরগাছা উপজেলার অনন্তরাম বড়বাড়ির তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলন অনন্তরাম বড়বাড়ির এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

জানা গেছে, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন ধরে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন এই নেতা। কিছুদিন পরে উপজেলা পরিষদে অফিস করতে দেখা যায় তাকে। উপজেলা পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব প্রত্যাহারের পর আবারও গা ঢাকা দেন তিনি।

রংপুরের পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে হ*ত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেননি ওসি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়া ও ঝিনাইদহে মৎস্যজীবীলীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

সাঁথিয়ায় ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসাছাত্র গ্রেফতার

নাসিরনগরে লাখো মানুষের কান্নার মধ্য দিয়ে দুই দিনব্যাপী ফান্দাউকের সভা সম্পন্ন

নির্বাচন কমিশন ছিল কিন্তু ভোটাধিকার ছিলনা: নুরুল ইসলাম নয়ন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

রংপুর বিভাগের ৪ জেলায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

রংপুর বিভাগের ৪ জেলায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

মধুপুরে ডায়াবেটিস স্বাস্থ্য শিক্ষা সহায়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী নিহত

সরিষাবাড়ীতে বিধবার বসতভিটা দখলে প্রতিবাদকারী তিন যুবলীগ নেতাকে মাদক মামলায় জডিয়ে গ্রেফতার