crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনার বেড়ায় ২শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১, ২০১৯ ৩:৪২ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি >>

পাবনা জেলার বেড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দ্বিতীয় দিনে সিএন্ডবি বাসস্ট্যাণ্ড ও মহাসড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল ১১টার থেকে দুইটা পর্যন্ত যুগ্ম সচিব সড়ক ও জনপদ অধিদপ্তরের ‘এস্টেট ও আইন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে বেড়া সিএন্ডবি বাসস্ট্যাণ্ড ও মহাসড়কের দুইপাশের এলাকায় অভিযান কালে প্রায় দুই শতাধিক কাঁচা, পাকা, সেমিপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তর ছাড়াও পুলিশ, দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও গ্যাস কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ বিষয়ে যুগ্ম সচিব, সড়ক ও জনপদ অধিদপ্তরের ‘এস্টেট ও আইন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ফারুকী সাংবাদিকদের বলেন, এসব মহাসড়ক ফোর লেনে উন্নত করার কাজ শুরু হবে শিগগিরই।

তাছাড়া জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ৪ দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান কর্মসুচি চলবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে কর্মহীন ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি

ঘোড়াঘাটে অ’গ্নিকাণ্ডে ৩টি ঘর ভ’স্মীভূত

দেশে করোনায় আরও ১০১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৪১৭

চকরিয়ায় লকডাউন কার্যকর কঠোর অবস্থানে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট

হোমনায় শীতবস্ত্র বিতরণ করলেন এমপি সেলিমা আহমাদ

এপেক্স ক্লাব অব জামালপুরের উদ্যোগর বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

গাজায় গ’ণহত্যা বন্ধে ইসরাইলকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ

হোমনা উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে উপসচিব নজরুল ইসলাম

হোমনা উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে উপসচিব নজরুল ইসলাম

গৌরীপুরে স্বতন্ত্র এমপি প্রার্থী সোমনাথ সাহার গণসংযোগ

কেন্দুয়ার বলাইশিমুল খেলার মাঠ থেকে আশ্রয়ণ প্রকল্প স্থানান্তর