crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনার কাশীনাথপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৮, ২০১৯ ৩:৪৪ অপরাহ্ণ

পাবনা জেলা প্রতিনিধি >>

পাবনার আমিনপুর থানার বিরাহিমপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও, চালক ও তার সহযোগী পলাতক রয়েছে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আজ সোমবার দুপুরে কাশীনাথপুর থেকে তিন মোটরসাইকেল আরোহী ঢাকা-পাবনা মহাসড়ক হয়ে পাবনা যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগ্রামী ট্রাক যার নম্বর (ঢাকা মেট্রো ট ১৩-৩৫৪২) পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, সুজানগর উপজেলার আদমপাড়া চিনাখড়া গ্রামের সাহাই হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫), আমিনপুর থানার বিরাহিমপুর পশ্চিমপাড়া গ্রামের রমজান আলীর ছেলে মুক্তার হোসেন (৩২) ও সাঁথিয়া উপজেলার দুলাল খাঁর ছেলে ইসা (২৮)। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

ওসি আরো জানান, ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। ট্রাকের চালক ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

হোমনায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬,মামলা দায়ের, আটক ৩

হোমনায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬,মামলা দায়ের, আটক ৩

নাসিরনগরে টিসিবি’র পণ্য ক্রয়ে ভিড়,বরাদ্দ বাড়ানোর দাবি

জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল

মধুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ডোমারে উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

পাবনায় ইউএনওকে সাঁথিয়া প্রেস ক্লাবের বিদায় সম্মাননা প্রদান

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সা.) উপলক্ষে জশনে জুলুছ পালিত

রংপুরে নিউ জুম্মাপড়ায় করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু

নাগরপুর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া চাইলেন এম মশিউর রহমান রুবেল