crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:১২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ১ লাখ ৬০ হাজার শিশু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় দেড় লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সিভিল সার্জনের কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান এই তথ্য জানান।

এ সময় সিভিল সার্জন জানান, ‘আগামী ১৫ মার্চ (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৬১ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালনার জন্য জেলার ১ হাজার ৭৬টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে ২ হাজার ১৫২ জন স্বেচ্ছাসেবক একযোগে কাজ করবেন। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে দুই ধাপে: ৬ থেকে ১১ মাস বয়সী ১৮,৪৩০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল, ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার ৭২২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করা হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুলিশের বাধায় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন পণ্ড

মধুপুরে গ্রামীণ ব্যাংকের দ্বিতীয় ধাপে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান

ডোমার থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ডোমার থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গাইবান্ধায় করোনায় মোট আক্রান্ত ৩৩ জন

৯৯৯-এ মিথ্যা তথ্য দিলে শাস্তি

শৈলকুপায় নৌকার প্রার্থীর শোডাউনে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হা-ম-লা, আহত-৭

রাজধানীতে র‌্যাব-৪ এর সফল অভিযানে সন্ত্রাসী রবিউল গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডিবি পুলিশের হাতে আটক

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মত রাজপথে অবস্থান শিক্ষক-কর্মচারীদের

নালিতাবাড়িতে তিন কোটি টাকার সরকারি জমি উদ্ধার, ইউএনও’র বিরুদ্ধে মামলার হুমকি