crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:২৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে প্রবীণ মাঠ কাঁপানো খেলোয়াড়দের সংবর্ধনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১, ২০২০ ৮:০০ অপরাহ্ণ

 
আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
 
পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার আয়োজিত মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেণ্ট-২০২০ এর দ্বিতীয় আসরের চূড়ান্ত ম্যাচ এবং প্রবীণ মাঠ কাঁপানো খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া  হয়েছে।
 
শনিবার বিকেলে  পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহাহাট ফাযিল মাদ্রাসা মাঠে খেলার  শেষ ম্যাচ এবং প্রবীণ খেলোয়ারদেরকে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। 
এর আগে, একই মাঠে গত ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া ‘মুজিব শতবর্ষ’ ফুটবল টুর্ণামেণ্ট’র চূড়ান্ত পর্বের খেলা হয়। এতে অংশগ্রহণ করে ডিটার মাইন্ড মনির ফুটবল একাদশ এবং উৎকুড়া ফুটবল একাদশ। খেলায় ৩-২ গোলে বিজয়ী হন ডিটার মাইন্ড মনির ফুটবল একাদশ।একই মঞ্চে বিজয়ী দলের হাতেও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আনোয়ার সাদাত সম্রাট।পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি নাট্যকার রহিম আব্দুর রহিম। এই অভূতপূর্ব আয়োজনে প্রবীণ খেলোয়াড় হিসেবে সংবর্ধিত হয়েছেন গলেহাপাড়ার ৭৩ বছর বয়স্ক প্রবীণ খেলোয়াড়  আলহাজ্ব মোঃ আমির হোসেন এবং নস্করপাড়ার প্রবীণ ক্রীড়াবিদ ও  বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ মো: মোজাহার আলী (৬৫)। 
 
এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি  মোঃ আমিরুল ইসলাম, গলেহাহাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ ইয়াছিন আলী, ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামীগ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে দখলদারের কবলে জনগুরুত্বপূর্ণ সড়ক

Drones being used to monitor WordCup

১দিন অনাহারে থাকা ব্যক্তিকে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন

খুটাখালীতে দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার

খুটাখালীতে দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার

রংপুরে মাসব্যাপী আয়কর মেলা শুরু, লক্ষ্যমাত্রা অপেক্ষা ১৯ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

ঝিনাইদহের তেঁতুলবাড়িয়ায় মানবপাচার সন্দেহে আটক ১

মাধবপুরে স্কুলছাত্রীকে ধ-র্ষ-ণ, ধ-র্ষ-ক গ্রেফতার

সম্প্রসারণ কিংবা নতুন রাস্তা করতে গিয়ে গরিবের ঘরবাড়ি কিছুতেই ভাঙা যাবে না : প্রধানমন্ত্রী

ভূমিকম্প হলে আমাদের করণীয় ও বর্জনীয়

চকরিয়ায় দুধর্ষ ডা’কাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চকরিয়ায় দুধর্ষ ডা’কাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট