crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:১৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২০, ২০২১ ৯:৫৭ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে দুই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আইনুল ইসলাম (৪০) নামে এক ট্রাক্টর শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার পঞ্চগড় পৌর শহরের ট্রাক টার্মিনাল এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত আইনুল বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বেতবাড়ী এলাকার ইসার উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালু বোঝাই ট্রাক্টর নিয়ে বোদা যাওয়ার পথে ট্রাক টার্মিনালের সামনে গেলে ট্রাক্টরটি অপরদিক থেকে আসা আরেকটি খালি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে করে নিজ ট্রাক্টরে বসে থাকা শ্রমিক আইনুল ছিঁটকে রাস্তায় পড়ে যায় এবং নিজ ট্রাক্টরের চাকা তার উপর দিয়ে চলে যায়।এতে ঘটনাস্থলে পিষ্ট হয়ে আইনুল মৃত্যুবরণ করে।
পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপতালের মর্গে প্রেরণ করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি ট্রাক্টরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে ছায়ানীড়ের বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত 

হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ ও তথ্য সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

হোমনায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের রোগ মুক্তির কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে আবারও বিজয়ী হলেন আরজুনা কবির

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে আবারও বিজয়ী হলেন আরজুনা কবির

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ঘুষ খেয়ে নীতিমালা বহির্ভূত ছাত্র ভর্তির অভিযোগে প্রধান শিক্ষককে বদলী

ডোমারে নিজস্ব অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র দানু