crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নৌকার তিন প্রচার কেন্দ্রে ‘অগ্নিসংযোগ’

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৬, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি>>
 পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে আওয়ামীলীগের নৌকার প্রতিকের ভোটের তিন প্রচার কেন্দ্রে ‘অগ্নিসংযোগ’ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ নভেম্বর) ভোর রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের খনিয়াগছ, বৌরাগীগছ ও কাউরগছ (২, ৩ ও ৮ নং) ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটানো হয়েছে।

উপজেলার ভজনপুর ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী হারুন অর রশিদ লিটন বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। শনিবার ভোরে হঠাৎ করে সমর্থকদের ফোন আসে যে ভজনপুর ইউনিয়নের ২, ৩ ও ৮ নং ওয়ার্ডে আমাদের প্রচারণার তিন কেন্দ্রে ‘অগ্নিসংযোগ’ করা হয়েছে। প্রচার কেন্দ্র পরিদর্শন শেষে প্রশাসনকে বিষয়টি মৌখিকভাবে অবহিত করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েক মিয়া বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি কে বা কাহারা এই ঘটনাটি ঘটিয়েছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন,তিন কেন্দ্রের ‘অগ্নিসংযোগের’ মৌখিক অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমরা তদন্ত করে দেখছি, তদন্ত করে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ব্রহ্মপুত্র নদে গোসল করতে যাওয়া নি’খোঁজ শিক্ষার্থীদের মৃ’তদেহ উদ্ধার

শেখ হাসিনা নিজে যেমন স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন পূরণের জন্য যা যা করণীয় সবই তিনি করছেন–হানিফ (এমপি)

শেখ হাসিনা নিজে যেমন স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন পূরণের জন্য যা যা করণীয় সবই তিনি করছেন–হানিফ (এমপি)

কালীগঞ্জে প্রাইভেটকার ছিনতাইকারীচক্র সন্দেহে এক প্রতারককে পুলিশে সোপর্দ

ঝিনাইদহে পথচারীদের মাঝে ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমানের মাস্ক বিতরণ

খুটাখালী বনাঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ড্রেজার মেশিন জব্দ

রাষ্ট্র সংস্কারের অগ্রপথিক বিএনপি: ডা. এ জেড এম জাহিদ হোসেন

সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ারকার্স-এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রংপুরে প্রচণ্ড দাবদাহে আমন চাষাবাদ ব্যাহত

রংপুরে প্রচণ্ড দাবদাহে আমন চাষাবাদ ব্যাহত

ডোমার সরকারি ডিগ্রি কলেজের ছাত্রদের প্রভাষককে মারধর করলো ছাত্ররা

সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের অনুমতি নেওয়ার বিধান কেন অবৈধ নয়: হাইকোর্ট