crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নেত্রকোনা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০২২ ১০:০০ অপরাহ্ণ
নেত্রকোনা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

 

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

নেত্রকোণায় বন্যার পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হওয়া রেলসেতুটি মেরামত করা হয়েছে। সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার ৫ দিন পর আবারও শুরু হয়েছে নেত্রকোণা থেকে সারা দেশে ট্রেন চলাচল।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে নেত্রকোণার মোহনগঞ্জ স্টেশন থেকে হাওর এক্সপ্রেস নামে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়েছে।

নেত্রকোণার বারহাট্টা উপজেলার অতিথপুর স্টেশন মাস্টার গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহনগঞ্জ স্টেশনে আটকা পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি আজ বৃহস্পতিবার সকালে যাত্রী নিয়ে ছেড়ে গেছে।আজ থেকে এ রেলপথে নিয়মিত ট্রেন চলাচল করবে।

তিনি আরও বলেন, এর আগে গত ১৮ জুন সকালে জেলার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার অতিথপুর রেলস্টেশন সংলগ্ন ইসলামপুর এলাকায় থাকা রেলসেতুটি বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এ পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়। সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় মোহনগঞ্জ স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন এবং বারহাট্টায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন আটকা পড়েছিল।

তবে ঘটনার এক দিন পর বারহাট্টা স্টেশন থেকেই নেত্রকোণার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসহ সারা দেশে ট্রেন চলাচল করছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ

দিঘলিয়ায় জেলা বিএনপি নেতার সাংবাদিক সম্মেলন

বাংলাদেশ ও ভারতের ত্রিপুরার মধ্যে সংযোগ সড়ক প্রকল্প একনেকে অনুমোদন

রংপুরে বেড়েছে ক‌রোনার ঝুঁকি ,মাস্ক না পরলেই জেল-জরিমানা

রংপুরে বাসদের মানববন্ধনে পুলিশের বাধা

হোমনায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নির্বাচনে এক সুতো পরিমাণ পক্ষপাতিত্ব আমরা মেনে নেব না: ইসি সানাউল্লাহ

চকরিয়ায় পৌর মেয়র আলমগীর চৌধুরীর অর্থায়নে মানসিক রোগীদেরফ্রি চিকিৎসা সেবা প্রদান

সারা দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬

কালীগঞ্জে ঈদের বাজারে প্রতারক চক্রের কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন অসহায় মহিলা