crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে মিনা হত্যার লোমহর্ষক রহস্য উদঘাটন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩০, ২০২০ ৩:১৮ অপরাহ্ণ



মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী:-নীলফামারীতে চাঞ্চল্যকর গৃহবধূ মিনা ওরফে সাথী হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (৩০ মে)দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং মামলার বিস্তারিত তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম-পিপিএম।
এ সময় সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রহুল আমিন, নীলফামারী থানার ওসি মোমিনুল ইসলাম মোমিন, জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশের ওসি আফজালুল ইসলাম,নীলফামারী থানার ওসি(তদন্ত) মাহমুদ উন নবি ও ডিবি পুলিশ পরিদর্শক আজমিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার(২৮মে) সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে সদরের খোকশাবাড়ি ইউনিয়নের হালিরবাজার এলাকার মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে মিনা নামের গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
ওই গৃহবধূ দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া এলাকার মৃত ভোম্বল ঋষীর মেয়ে ও খোকশাবাড়ি ইউনিয়নের হালিরবাজার এলাকার গণেশ রায়ের ছেলে তিমোথিয়ের স্ত্রী।
দুই বছর আগে মিনা ও তিমোথিয়ের বিয়ে হয়।
বিয়ের পর থেকে পারিবারিক অশান্তি লেগেই ছিলো তাদের মধ্যে।
তদন্ত সূত্রে জানা গেছে, স্বামীর অন্য মেয়ের সাথে পরকীয়া, সন্তান না নেওয়ার অনীহা ও শ্বশুরের কুপ্রস্তাবের কারণে বুধবার রাতে বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বাড়ি থেকে বের হয়ে যায় মিনা।পথে স্বামী তিমোয়িথ, শাশুড়ি শিউলি ও কাকি শাশুড়ি মিনতি রানী ঘটনাস্থল থেকে মিনাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে।
পুলিশ সুপার মোখলেছুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতরা অত্যন্ত চতুরভাবে গৃহবধূকে হত্যা করেও খোঁজাখুজি করতে থাকেন। তার শরীরে জ্বীনের ভূতের আছর রয়েছে বলেও ভিন্ন খাতে প্রচারণা চালায়।
ঘটনার পর থেকে নীলফামারী থানা পুলিশ, জেলা পুলিশের একটি টিম, সিআইডি’র তদন্ত শেষে নিশ্চিত হওয়া যায় হত্যাকান্ডের সাথে তারাই জড়িত এবং পারিবারিক কারণেই তাকে হত্যা করা হয়।
হত্যাকান্ডের এই ঘটনায় মিনার ভাই সুকুমার ঋষী বাদী হয়ে একটি মামলা করেছেন। আদালতে স্বামী, শাশুড়ি ও কাকি শাশুড়ি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।গত শুক্রবার আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ।

















Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা ভাইরাসে আক্রান্ত মেয়র আতিক ও তার স্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত মেয়র আতিক ও তার স্ত্রী

কিশোরগঞ্জের হোসেনপুরে হ*ত্যাকাণ্ডের এক মাস পরেও গ্রেফতার নেই, ডিসি-এসপিকে স্মারকলিপি

তিতাসে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদা ইয়াসমিন প্রচারণায় এগিয়ে

হোমনায় মানবতার ফেরিওয়ালা এএসপি মো. ফজলুল করিম

ঈশ্বরদীতে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার

ঝিনাইদহে বাল্য বিবাহ দেয়ার অপরাধে ভ্রাম্ম্যমান আদালতে মেয়ের বাবার ৬ মাসের কারাদন্ড

বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে অ’স্ত্রসহ গ্রেফতার-১

গ্রেনেড হামলা কোন দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত: ওবায়দুল কাদের

স্বামীকে বেঁ’ধে স্ত্রীকে ধ’র্ষণ, ১৮ বছর পর দু’জনের যাবজ্জীবন

স্বামীকে বেঁ’ধে স্ত্রীকে ধ’র্ষণ, ১৮ বছর পর দু’জনের যাবজ্জীবন