crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:১২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে নারীর অধিকার উন্নয়নে তিন দিনের প্রশিক্ষণ সমাপ্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৯, ২০২০ ১২:০০ অপরাহ্ণ


মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥ নারী ও মেয়ের অধিকার নিয়ে আন্তর্জাতিক আইন বিষয়ের ওপর তিন দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। এতে বিভিন্ন গণমাধ্যমসহ অন্যান্য শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) শুরু হওয়া প্রশিক্ষণটি শনিবার (৮ জুলাই) বিকালে শেষ হয়েছে। প্রথম ব্যাচের ২৫ জনের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। এটি চলবে চার ব্যাচে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।
জেলা শহরের টুপামারী ইউনিয়নে অবস্থিত নটখানায় ডেনিশ বাংলাদেশ লেপ্রসী মিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় নিউজ নেট ওয়ার্ক ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উদায়ঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে ওই দিন প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম।
ইউএসএস নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী জানান, ইউএসএস ২০১৮ সাল থেকে কাজটি শুরু করেন। তিনি আরো জানান, দেশের ৮টি জেলায় এই কর্মসূচির ৮০০ জন উপকারভোগী রয়েছে। প্রত্যেক জেলায় ১০০ জন উপকারভোগীর মধ্যে সাংবাদিক ৫০ জন, স্থানীয় পত্র -পত্রিকার প্রকাশক ও সম্পাদক ১০ জন ও সুধী সমাজের ৪০ জন অংশগ্রহণ করেন।
নির্বাহী পরিচালক জানান, নারী ও মেয়ের অধিকার সুরক্ষায় সমাজে কাজ করেন এমন ব্যক্তিদের দক্ষতা উন্নয়নে ও ঝুঁকি চিহ্নিত করণে এই প্রশিক্ষণের আয়োজন। এতে গণমাধ্যম কর্মী, সুধী সমাজের প্রতিনিধি, নারী নেত্রী ও ধর্মীয় নেতাসহ ২৫ জন করে চারটি ব্যাচে ১০০ জনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে সাংবাদিকদের সুরক্ষায় করণীয় কী তা হাতে কলমে প্রশিক্ষণে জানানো হয়।এ সময় জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি সারোয়ার মানিকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম-পিপিএম), প্রশিক্ষণের প্রশিক্ষক ও ডেইলী সানের বিজনেস এডিটর জিয়াউর রহমান, চেয়ারম্যান সমিতির সভাপতি শাহজাহান আলী চৌধুরী, জনকন্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি, সদর থানার ওসি কে এম আজমিরুজ্জামান প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় দুবাই প্রবাসী আব্দুল আউয়ালের খাদ্য সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শ’ত্রুতার জেরে ৪ শতাধিক হাঁস নি’ধন

নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শ’ত্রুতার জেরে ৪ শতাধিক হাঁস নি’ধন

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেল ২৪ হাজার কোটি টাকা

ঝিনাইদহ কেসি কলেজ ছাত্র হোস্টেলের পায়খানার দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নেই কোনো প্রতিকার

রংপুরে তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় ‘বনপা’ জেলা শাখার দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহবতপুর ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়ন মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত

ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি বিক্রি চেষ্টার অভিযোগে  র‍্যাবের হাতে আটক৪

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি বিক্রি চেষ্টার অভিযোগে র‍্যাবের হাতে আটক৪