crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিন পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৮, ২০২০ ৮:৩৪ অপরাহ্ণ
নাসিরনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিন পালিত

মো. আখতার হোসেন ভুইয়া, নাসিরনগর প্রতিনিধিঃ

কেক কাটা,মিলাদ মাহফিল,আলোচনাসভা ও দুই দিনব্যাপি চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতিরজনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জম্মদিন পালিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। প্রধানমন্ত্রীকে জম্মদিনের শুভেচ্ছা জানিয়ে এমপি বলেন, বাংলাদেশের সবচেয়ে বিচক্ষণ সফল রাজনৈতিক মানুষটির নাম শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নের নামও শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে সারা দুনিয়ায় বাংলাদেশ আজ প্রশংসিত ও সমাদৃত। দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে তাঁর লক্ষ্য অর্জনে থেকেছেন অবিচল ।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্রার্চাযের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ডা. মো. কিরণ মিয়া,চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানা প্রমুখ। এসময় উপজেলা,ইউনিয়ন আওয়ামীলী ও অঙ্গসংগঠনের তৃণমূল পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই শেখ হাসিনার ৭৪তম জম্মদিন উপলক্ষে শেখ হাসিনার জীবনী নিয়ে দুই দিনব্যাপি চিত্রকর্ম প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি । পরে জম্মদিনের কেক কাটা হয়। আলোচনাসভা শেষে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

যথাযথ মর্যাদায় পালিত হলো বাংলাদেশ সেনাবাহিনীর জাতীয় শহীদ সেনা দিবস

মামুনুল হক ৭ দিনের রিমাণ্ডে

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা

ঝিনাইদহ কেসি কলেজ ছাত্র হোস্টেলের পায়খানার দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নেই কোনো প্রতিকার

গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে দলের হাল ধরতে দৃঢ় প্রতিজ্ঞ হারুন উর রশিদ

গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে দলের হাল ধরতে দৃঢ় প্রতিজ্ঞ হারুন উর রশিদ

ময়মসিংহে মানসিক ভারসাম্যহীন তরুণীর গর্ভে জন্ম নিল যমজ কন্যা সন্তান

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে বিজয় ফুল উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত