crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ধানমণ্ডিতে জোড়া খুনের ঘটনায় সুরভিসহ ৫ আসামি রিমাণ্ডে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৫, ২০১৯ ২:৩০ অপরাহ্ণ

ছবি : সংগৃহীত।

ক্রাইম পেট্রোল ডেস্ক : ধানমণ্ডিতে গৃহকত্রী আফরোজা বেগম ও তার গৃহপরিচারিকা দিতি জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে পাঁচদিন করে রিমাণ্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আসামিদের প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

রিমাণ্ডে পাঠানো আসামিরা হলেন সুরভি আক্তার নাহিদা, মো. নুরুজ্জামান, গাউসুল আযম, মো. আতিকুল হক বাচ্চু ও বেলায়েত হোসেন।

সুরভি আক্তার নাহিদা আফরোজা আক্তারের বাসার নতুন গৃহপরিচারিকা হিসেবে যোগদান করার পরই খুনের ঘটনাটি ঘটে। মো. নুরুজ্জামান ওই বাসার নিরাপত্তা রক্ষী (গার্ড), গাওসুল আযম ওই ভবনের পরিচ্ছন্নকর্মী (ক্লিনার), আতিকুল হক বাচ্চু নিহত আফরোজা বেগমের জামাতার গাড়ির চালক ও বেলায়েত হোসেন ওই বাড়িতে কর্মরত।

মঙ্গলবার এই পাঁচজনকে আদালতে হাজির করে প্রত্যেককে দশ দিন করে রিমাণ্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক রবিউল আলম। প্রতিবেদনে বলা হয়েছে, তারা প্রত্যেকেই জোড়া খুনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন বলে সাক্ষ্যপ্রমাণে পাওয়া যাচ্ছে। আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে। তবে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন করা করা প্রয়োজন।

আসামিদের মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়ার আদালতে হাজির করার পর শুনানি শেষে প্রত্যেককে পাঁচ দিন করে রিমাণ্ড মঞ্জুর করা হয়।

ঘটনার পরপরই চারজনকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ। গতকাল সোমবার মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর হয়। ওইদিনই সন্ধ্যায় ডিবির একটি টিম আগারগাঁওয়ের বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুরভিকে গ্রেপ্তার করে।

গত ১ নভেম্বর ধানমণ্ডির ২৮ নম্বর রোডে অবস্থিত ২১ নম্বর বাসার ই-৫ ফ্ল্যাটে গৃহকত্রী আফরোজা বেগম ও গৃহ পরিচারিকা দিতি খুন হন। এই ঘটনায় ৩ নভেম্বর মৃত আফরোজা বেগমের মেয়ে অ্যাডভোকেট দিলরূবা সুলতানা রূবা ধানমণ্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

রংপুরে বেড়েছে ক‌রোনার ঝুঁকি ,মাস্ক না পরলেই জেল-জরিমানা

রংপুরে ২ জেএমবি সদস্য আটক

ময়মনসিংহে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

কালীগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে ঝাড়ু ও জুতা প্রদর্শন

পঞ্চগড়ে উঁকি দিচ্ছে আকাশচুম্বী অপরূপ সৌন্দর্যের কাঞ্চনজঙ্ঘা

কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সারের ৩৮৩ ডিলার-ব্যবসায়ীকে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছেঃ কৃষিমন্ত্রী

সারের ৩৮৩ ডিলার-ব্যবসায়ীকে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছেঃ কৃষিমন্ত্রী

চট্টগ্রামে পানি, বিদ্যুৎ, গ্যাস, এলপিজি ও জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণ পরবর্তী গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা  অনুষ্ঠিত

চট্টগ্রামে পানি, বিদ্যুৎ, গ্যাস, এলপিজি ও জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণ পরবর্তী গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা  অনুষ্ঠিত

জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় মহিলার উপর হামলা