crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ট্রাকের ধাক্কায় পুঠিয়ায় নারীর মৃত্যু; ৫ ভ্যান আরোহী আহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৪, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় সঞ্চিতা (৪০) নামের এক ভ্যান অরোহী নিহত হয়েছে। নিহত সঞ্চিতা নাটোর জেলার বাগাতিপাড় উপজেলার কালিকপুর গ্রামের শ্যামল কর্মকারের স্ত্রী। এসময় ভ্যানচালকসহ অপর ৫জন আহত হয়েছে। পবা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল কাজী এতথ্য নিশ্চিত করেন। আহতরা হলো, ভ্যানচালক আকছেদ আলী (৪৮), মনিষা (১৫), সুজিত (২), রত্না (২৫) ও  সুচিত্রা (১২)।  শনিবার (১৪ জুন) দুপুর ১টা ২৫ মিনিটে রাজশাহী-নাটোর মহাসড়কের সেনভাগ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে শ্যাামল কর্মকারের পরিবার ভ্যানযোগে পুঠিয়া উপজেলার ঝলমলিয়ার ম্যাচপাড়ায় যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনভাগ নামক স্থানে পৌঁছানো মাত্রই পিছন দিক থেকে একটি বাঁশ বোঝাই ট্রাক(ঢাকা মেট্রো-ট ১৮-১২১০ )  ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সঞ্চিতা মারা যায় এবং ভ্যানচালক আকছেদ আলী, মনিষা, সুজিত, রত্না ও সুচিত্রা ভ্যান থেকে ছিটকে মহাসড়কে পড়ে আহত হয়। গুরুতর আহত ব্যক্তিগণদের পুঠিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত ভ্যানচালক আকছেদ আলীকে রামেক হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়াও অপরদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওসির লিফলেট বিতরণ

ঝিনাইদহ র‌্যাব-৬’র অভিযানে মেহেরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্যকে গ্রেফতার

নাসিরনগরে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

ফুলপুরে কালবৈশাখীর ছোবল

করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে চীনফেরত শিক্ষার্থী রংপুর মেডিকেলে ভর্তি

পঞ্চগড়ে নারিকেলের চারাকে ভিয়েতনামি চারা বলে বিক্রি, ৮ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে নারিকেলের চারাকে ভিয়েতনামি চারা বলে বিক্রি, ৮ হাজার টাকা জরিমানা

স্হানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করলেন হোমনার কৃতীসন্তান এসএম নজরুল ইসলাম

স্হানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করলেন হোমনার কৃতীসন্তান এসএম নজরুল ইসলাম

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

“জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি” সীম্যান বাংলাদেশ লিঃ পদের সংখ্যা: ২৩৪ জন

কোরবানীর পশু প‌রিবহণ নি‌র্বিঘ্ন করুন ও স্বাস্থ্য‌বি‌ধি মেনে কেনাকাটা নি‌শ্চিত করুনঃ আইজিপি