crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:০০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের দু*র্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

সোমবার (১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। দুদকের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধানে নামল সংস্থাটি।

দুদক সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগী ছিলেন ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল।

অভিযোগ রয়েছে, মিঠু ও বকুল পরস্পর যোগসাজশে স্বাস্থ্য খাতে নানা অনিয়ম-দুর্নীতি করলেও ইকবাল মাহমুদের প্রভাবের কারণে তারা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

এছাড়া ঠিকাদার মিঠুর কাছ থেকে রাজধানীর গুলশানের অভিজাত এলাকায় দুটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগও রয়েছে ইকবাল মাহমুদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অ*র্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখবে দুদক। পাশাপাশি তার ভাই সাদিক মাহমুদ বকুলের সম্পদের উৎসও অনুসন্ধানের আওতায় নেওয়া হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর গ্রেফতারের পর রিমান্ডে মিঠুর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই ইকবাল মাহমুদের নাম উঠে আসে বলে জানায় দুদক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় সড়ক দুর্ঘটনায়  তিন বন্ধু নিহত!

ডোমার পৌরসভায় ২শতাধিক মানুষ পানিবন্দি, পরিদর্শনে ইউএনও

আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই: ম্যাথিউ মিলার

বাংলাদেশ পুলিশে একটি মৌলিক পরিবর্তন আনতে চাই : আইজিপি

হোমনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃ’ত্যু

জামালপুরের শরিফপুরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও, ভেকু মেশিন জব্দ

প্রতারকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্রাইম পেট্রোল২৪.কম সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, থানায় জিডি

দিনাজপুরে সদর পল্লী উন্নয়ন অফিসার রাজিউরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দু*র্নীতির অভিযোগ