crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:১৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৬, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় দিনাজপুর শিক্ষাবোর্ড মিলনায়তনে সাংবাদিকদের নিকট ফলাফল হস্তান্তর করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম।

শিক্ষাবোর্ডের প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম জানান, ‘২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৮ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১ লাখ ৫ হাজার ৮৯১ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী। গড় পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন।
পাশের হার জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে মেয়েরা এগিয়ে রয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ৭৭৪ জন ও ছাত্রী ৩ হাজার ৪৮৬ জন।’

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম আরো জানান, ‘২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য কলেজের সংখ্যা ৪৩টি ও শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ১১টি।’

তিনি জানান, ‘এবারে ইংরেজিতে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ ব্যাপারে শিক্ষক ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া শতভাগ অকৃতকার্য হওয়া কলেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান দিনাজপুর শিক্ষাবোর্ডের প্রফেসর তৌহিদুল ইসলাম।’

ফলাফল ঘোষণার সময় দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী, শিক্ষাবোর্ডের কর্মচারীদের মধ্যে মোঃ মুজাহিদুল ইসলামসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটের নবাগত এসিল্যান্ড মামুন কাওসারের যোগদান

পাবনার ভাঙ্গুড়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

নাগরপুরে ১০টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ, জনমনে আতঙ্ক

ঘোড়াঘাট উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিএনপির আলোচনাসভা

কোটচাঁদপুর রাস্তার কাজ শুরুর আগেই সরকারি রাস্তার ইট বিক্রি ,বিক্রিত ইট উদ্ধার!

হামার ডোমার এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

ডোমারে জামিরবাড়ী একরামিয়া আলিম মাদ্রাসার ছাদ ঢালাই

একটি শান্তির তিতাস উপহার দিতে চাই -পারভেজ

ডোমারে কু’চক্রী মহলের ষ’ড়যন্ত্রের প্রতিবাদে পৌর প্রশাসনের মতবিনিময় সভা

হোমনায় ধর্ষণে অন্তঃসত্তা ৪র্থ শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব জটিলতায় মৃত্যু