crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পিসিবি রোডসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৬, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর পৌর এলাকায় ২৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের (WBDAL) অর্থায়নে এই প্রকল্পের অধীনে শহরের রাজবাড়ী কাটাপাড়া থেকে লালবাগ বেড়িবাঁধ মোড় পর্যন্ত পিসিবি রোড, আরসিসি ড্রেন, ফুটপাত ও স্ট্রিটলাইট স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় এই উন্নয়ন প্রকল্পের
উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান। এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল)মোঃ মিজানুর রহমান সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ময়েজ উদ্দিনসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান জানান, ‘প্রকল্পটি সম্পন্ন হলে রাজবাড়ী কাটাপাড়া থেকে লালবাগ মোড় পর্যন্ত রাস্তাটি আধুনিক নগরমানের হবে, যান চলাচল সহজ হবে এবং এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।’

তিনি আরো জানান, ‘এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৬১ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। ২০২৪ সালের ২৭ অক্টোবর কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয় এবং চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ২৭ অক্টোবর এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। পুরো প্রকল্পের কাজের ধরন- রাস্তা, ড্রেন, ফুটপাত ও স্ট্রিটলাইট স্থাপন।
প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা দিনাজপুর পৌরসভা, আর ঠিকাদারি দায়িত্বে রয়েছেন রংপুরের মোঃ খায়রুল কবির রানা।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের কৃষি খাসজমি বরাদ্দ বিষয়ে মতবিনিময় সভা

নাসিরনগরে আনসার-ভিডিপি‘র বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের আম্ফান ঝড়ে পেঁপে খালেকের ক্ষতি ৩০ লাখ টাকা

পঞ্চগড়ে সুবিধাবঞ্চিত নারীদের ঋণ বিতরণে অনিয়ম,সমিতির অর্থ ভাগ বাটোয়ারা

হোমনায় জাতীয় সমবায় দিবস পালিত

নিউজ প্রকাশের পর ঝিনাইদহে সড়কের ওপর মাটি ইট ভাটা মালিকের জরিমানা

ডোমারে লবণ নিয়ে গুজব ছড়ানো ও উচ্চ মূল্যে বিক্রির দায়ে ৫ দোকানী আটক

রংপুরে মায়ের কাফনের কাপড় কিনতে এসে মহেন্দ্র চাপায় লাশ হয়ে ফিরলো ছেলে

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

পীরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা