crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৩২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে মোটরসাইকেল চুরি এখন নিয়ন্ত্রনে, ওসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১২, ২০১৯ ৩:৪৩ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
ডোমারের মোটরসাইকেল চোর চক্রের হোতারা এখন জেল হাজতে।তাই মোটরসাইকেল চুরি নিয়ন্ত্রণে আছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে নবাগত জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী’র সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা বলেন, ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান। মতবিনিময় সভায় ডোমারের নানা সমস্যার কথা আলোচনার এক পর্যায়ে আইন- শৃঙ্খলা পরিস্থিতির বিষয়গুলো উঠে আসে। এ সময় তিনি বলেন, মাদক মোটামুটি নিয়ন্ত্রণে, গরু চুরিও বন্ধ হয়ে গেছে। তবে মাঝে মাঝে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও গত কয়েকদিন আগে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মাসুদ পারভেজ সোহেল ও তার ৩ সহযোগী ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় এখন মোটরসাইকেল চুরি নিয়ন্ত্রণে আছে। তবে এলাকায় কিছু জমি সংক্রান্ত পারিবারিক বিষয় নিয়ে বিরোধ রয়েছে, তা আমি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রওশন কানিজ, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী, উপজেলা পর্যায়ের সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বৈষম্য দূরীকরণের দাবিতে পঞ্চগড়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ঘুমন্ত ১৩ শ্রমিকের প্রাণহানি

হোমনা-মেঘনায় গণসংযোগে এগিয়ে খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জি. মতিন

পৃথিবী ছাড়লেন খ্যাতিমান সাংবাদিক আজম জহিরুল ইসলাম

সারা দেশের প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে: সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি

হোমনায় এসআই আশেকুলের নেতৃত্বে পুলিশের তালিকাভুক্ত ‘ডাকাত’ আকাশ গ্রেফতার

সাগর-রুনিসহ সাংবাদিক হ*ত্যার বিচার ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

মহান বিজয় দিবসে মসিকের শ্রদ্ধা নিবেদন