crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন আরও ৯৮৮ জন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০২, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪৯ ও ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ১৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৭০, চট্টগ্রামে ১২৩, খুলনায় ১৬৩, ময়মনসিংহে ৫০, রাজশাহীতে ৪৯, রংপুরে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে মোট ৪১ হাজার ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৮ হাজার ১৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৭৪০ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা বুলবুল গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, থানায় মামলা

মহান বিজয় দিবসেও পতাকা উঠল না মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে !

মহান বিজয় দিবসেও পতাকা উঠল না মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে !

Consectetur adipiscing

হোমনা থেকে অপহৃত ৩ শিশু গাজীপুর থেকে উদ্ধার

হোমনা থেকে অপহৃত ৩ শিশু গাজীপুর থেকে উদ্ধার

করোনা ভাইরাসে লণ্ডনে জগন্নাথপুরের রাজিবের মৃত্যু

ঢাকা -৫ উপ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের এমপি প্রার্থী আনসার রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রার্থিতা ফিরে পেলেন রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) হাতে ৭৩ হাজার ৮ শত টাকা মূল্যমানের মাদক ও যৌন উত্তেজক সিরাপ আটক