crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:০৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় ব্যবসায়ী বুলেটের মৃ-ত্যু নিয়ে ধূ-ম্র-জা-ল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১০, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি>>নীলফামারীর ডিমলায় বিকাশ ও ফ্লাক্সি লোড ব্যবসায়ী বুলেটের(৩২)মৃ-ত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।অনেকেই অনেক কথা বললেও গভীর রাতে ঘটনাটি সংঘটিত হওয়ায় মৃত্যুর আসল কারণ সঠিকভাবে জানাতে পারেননি কেউ।তবে নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি’ এটি একটি নৃ-শং-স  হ-ত্যা-কা-ণ্ড যা বুলেটের কাছে থাকা প্রতিদিনের ন্যায় বাড়িতে নিয়ে যাওয়া ব্যবসার টাকা ছিনিয়ে নিতেই ঘটতে পারে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,শনিবার(৮ জানুয়ারি)রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে ব্যবসায়ী বুলেট দোকান বন্ধ করে নিজ  ব্যবসার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে ডিমলা সদর ও বালাপাড়া ইউনিয়নের মাঝামাঝি সীমানায় অবস্থিত সিং পাড়া ব্রীজে বুলেটকে মাথার একাধিক স্থানে আ-ঘা-ত-সহ  র-ক্তা-ক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে ডিমলা সরকারি হাসপাতালে নেয়।সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর স্থানান্তর করলে সেই রাতেই বুলেটকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার(৯ জানুয়ারি)সকাল ১১টায় মৃত্যুবরণ করেন তিনি।ঘটনার পরের দিন সকালে ঘটনাস্থলের প্রায় পাঁচশ’ গজ অদূরে একটি পুকুর ধারে কিছু টাকা,মোবাইল ফোন,মিনিট কার্ডসহ বুলেটের ব্যাগ পরে থাকতে দেখে এলাকাবাসী নিহতের পরিবারকে জানালে তারা সেগুলো সেখান থেকে বাড়িতে নিয়ে যায়।পরে ঘটনার পরের দিন(রবিবার)দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বুলেটের মোবাইল ফোন,ব্যাগে থাকা বেশকিছু টাকা ও মিনিট কার্ডসহ ব্যাগটি থানায় নেয় ডিমলা থানা পুলিশ।
ঘটনার সময় ঘটনাস্থলের প্রায় পাঁচশ’ গজ সামনে রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকা পথচারী একই এলাকার মৃত জামালের ছেলে মাছ ব্যবসায়ী শাহাজাহান জানান, ঘটনার সময় আমি বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম।হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পেয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি একটি চলন্ত মোটরসাইকেল ব্রিজের উপরে ওঠা মাত্রই লাইট বন্ধ হয়ে যায়।কারণ জানতে আমি সেখানে একাই যাবার সাহস না পেয়ে একটু সামনে বাড়িতে থাকা বুলেটের চাচাতো ভাই সফিকুল ইসলামকে ডেকে ঘটনাটি খুলে বলে দু’জনে সেখানে গিয়ে দেখি বুলেট রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।পরে বুলেটকে তার পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে যায়।নিহত বুলেট উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুন্দর খাতা (মুকুল বাবুর ডাঙ্গা)গ্রামের বাসিন্দা মোজাফফর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ লেবুর বড় ভাই।তিনি ডিমলা সদরের বিজয় চত্বরে বিকাশ ও ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করতেন।
এ ব্যাপারে জানতে চেয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সিরাজুল ইসলামের ব্যবহৃত সরকারি(০১৩২০১৩৫৫০৬)নম্বরে রবিবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ না করায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদঘাটনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখা(ডিবি),পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই),ও অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি)সহ অন্যান্য সংস্থাগুলোর কাজ করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাগাতিপাড়ায় দ্বিতীয় দফায় চু’রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চো’র

বাগাতিপাড়ায় দ্বিতীয় দফায় চু’রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চো’র

ঝিনাইদহের সামান্তা সীমান্তে বিজিবি কর্তৃক আটটি ভারতীয় গরু আটক

নীলফামারীর ডিমলায় ২১ আগস্ট স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, প্রতিবাদ করায় আটকে রাখা হয় স্বজনদের

ঝিনাইদহ-খুলনা মহাসড়কে ট্রাকের অবৈধ পার্কিং, প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের দুর্ঘটনা, নেই কোন প্রতিকার

স্বামীকে এসিড মেরে টাকা ছিনিয়ে নিল স্ত্রী !

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ লিটার চো’লাই ম’দসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ লিটার চো’লাই ম’দসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

বুড়িশ্বর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার