crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঠাকুরগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, ৪ প্রতারকের দণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১০, ২০১৯ ৪:২৬ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সাথে ভুয়া ডিজিএফআই পরিচয়ে প্রতারণা করার অভিযোগে ইসমাইল হোসেন, রফিউল ইসলাম, বাবর আলী ও নজরুল ইসলাম নামে চার প্রতারককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক অফিস কক্ষে প্রতারণা করার সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ইসমাইল হোসেন ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার সাবুডাঙ্গা চেংমারি গ্রামের আজিম উদ্দীনের ছেলে, রফিউল ইসলাম একই উপজেলার ভান্ডারা গ্রামের রিয়াজুল ইসলাম ও নজরুল ইসলাম এমদাদুল হকের ছেলে এবং বাবর আলী একই উপজেলার নন্দুয়া সন্দারই গ্রামের  রওশন আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তরিকুল ইসলাম জানান, দুপুরে ভুয়া ডিজিএফআই পরিচয়ে চারজন ব্যক্তি গণভবনের ডিজিএফআই সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি নিয়ে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের কক্ষে প্রবেশ করে এবং টেন্ডার বিষয়ে চাপ প্রয়োগ করে। এ সময় জেলা প্রশাসকের সন্দেহ হলে তিনি গোপনে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদের টাউট আইন-৮০৭৯ ,আইনে অপরাধের অভিযোগে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় আটক প্রতারকদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল, ৪টি মোবাইল সেট, নগদ ২২ হাজার ৭০৪ টাকা ও বিভিন্ন কাগজ জব্দ করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জেলা প্রশাসন কার্যালয় থেকে ফোন পাওয়ার পর পুলিশ জেলা প্রশাসকের কক্ষ থেকে চার প্রতারককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিলে পুলিশ তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে ব্যতিক্রমী শিশুদিবস পালন করেছে ‘হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন’

জামালপুরের ইসলামপুরে মাদ্রাসার ৩ শিক্ষার্থী নিখোঁজ, ৪ শিক্ষক আটক

বিএনপি এখন রাজনৈতিক আইসোলেশনে আছেঃ সেতুমন্ত্রী

পঞ্চগড়ে দোকান খোলা রাখার দায়ে ১২ ব্যবসায়ীকে জরিমানা

দেবীগঞ্জ পৌর নির্বাচনে হ্যান্ডমাইক নিয়ে প্রচারণায় মেয়র প্রার্থী যাকারিয়া

কিশোরগঞ্জে ভাঙ্গারী দোকান থেকে মর্টারশেল উদ্ধার

নীলফামারীতে জেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে প্রভাবশালীরা একের পর এক ঘের ও পুকুর কেটে চলেছেন, অবৈধ পুকুর খননে কৃষকরা হচ্ছে ক্ষতিগ্রস্ত

সারা দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

হোমনায় স্ত্রীকে হত্যার অভিযোগ, দু’সন্তানকে নিয়ে স্বামী পলাতক