crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে সার তৈরীর অবৈধ কারখানা সীলগালা, মালিকের জেল-জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩, ২০১৯ ৪:১৫ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহ সদর উপজেলার ১৬ মাইল এলাকায় সার তৈরীর একটি অবৈধ কারখানা সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা এ অভিযান পরিচালনা করেন। এসময় মালিক ওই এলাকার নুরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (৪৫)কে এক মাসের কারাদন্ড ও ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের বিচারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ১৬ মাইল এলাকায় একটি সার তৈরীর অবৈধ কারাখানা গড়ে উঠেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ১৭.৪ টন ম্যাগনেশিয়াম সালফেট, ১০ টন এসিড, ৪টন জিংক সালফেট ও কাঠের গুড়া জব্দ করা হয়। আটক করা হয় কারখানা মালিক আসাদুল ইসলামকে। পরে আদালত বসিয়ে আসাদুলকে ১ মাসের কারাদন্ড ও ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটি সীলগালা করে আদালত। ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফকখারুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার পৌর জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন।

করোনা মোকাবিলায় দোকান-পাট বন্ধসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে রংপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ

হোমনায় মাদরাসা শিক্ষক করোনায় আক্রান্ত, বাসা লকডাউন

কেএমপি’র অভিযানে চা’ঞ্চল্যকর স্ত্রী হ’ত্যা মামলার যা’বজ্জীবন দ’ণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ডোমার পৌর শহরে চলছে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কাজ

হোমনায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

চট্টগ্রামে জি-৭ ভুক্ত দেশগুলোর চলমান জীবাশ্ম জ্বালানির বিনিয়োগের বিরুদ্ধে প্রতীকী বিক্ষোভ

ঝিনাইদহে শেখ কামাল স্পোটিং ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

এবার জামালপুরের ইসলামপুরে ইজতেমা ডিসেম্বরে

ডিমলামুক্ত দিবস পালিত