crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অপরাধে যুবক গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৮, ২০১৯ ৪:৪৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
২৮ জানুয়ারি দুপুরে র‌্যাব-৬’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ র‌্যাব-৬’র ক্যাম্পের চৌকস আভিযানিক দল সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ অপপ্রচার রোধকল্পে র‌্যাব কর্তৃক গঠিত বিশেষ সাইবার সিকিউরিটি ইউনিটের তথ্যসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান পরিচালনা কালে ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের বাস টার্মিনালের দক্ষিণ পার্শ্বে লাখি প্লাজার সামনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন কবার উদ্দেশ্যে অপপ্রচারমূলক বক্তব্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গের বিরুদ্ধে মান হানিকর তথ্য প্রকাশ ও অপপ্রচারমূলক বক্তব্য এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি পূর্বক আইনশৃঙ্খলার অবনতি ঘটানোমূলক প্রচারণায় লিপ্ত মাগুরার শালিখা থানার পিয়ারপুর গ্রামের হাশেম আলী মোল্লার ছেলে মেহেদী হাসান (২৮)কে গ্রেফতার করে। উক্ত আসামী তার ব্যবহৃত ফেসবুক আইডি এর মাধ্যমে ইং ৩০/১২/১৮ তারিখ ১৯:২৪ ঘটিকা হইতে ইং ১২/০১/১৯ তারিখ ২০:০৫ ঘটিকার মধ্যবর্তী বিভিন্ন সময়ে মান হানিকর, মিথ্যা মন্তব্য এবং স্ট্যাটাস দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছে। উক্ত উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করতঃ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২)/২৯(১)/৩১(২) ধারায় মামলা দায়ের করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

জামালপুরে ইজিবাইক লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট পালন, প্রশাসনের সমঝোতায় প্রত্যাহার

বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতীয় চাল ভর্তি ট্রাকে আগুন

পঞ্চগড়ে নিখোঁজের ৪দিন পর বাবা-মাকে ফিরে পেল শিশু নিরব

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

পঞ্চগড়ে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

দাউদকান্দিতে বিয়াম স্কুল এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন কুমিল্লার ডিসি

দাউদকান্দিতে বিয়াম স্কুল এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন কুমিল্লার ডিসি

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৭

নীলফামারীতে ছাত্রীকে ধ’র্ষণের পর হ’ত্যা,ধ’র্ষকের মৃ’ত্যুদণ্ড ও জ’রিমানা

নীলফামারীতে ছাত্রীকে ধ’র্ষণের পর হ’ত্যা,ধ’র্ষকের মৃ’ত্যুদণ্ড ও জ’রিমানা