crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:০৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে রেক্সোনা হত্যার আরও ২ আসামি গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৭, ২০২০ ১০:৫৯ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার পোড়া বেতাই গ্রামের রেক্সোনা হত্যার ঘটনায় আরো ২ জন মূল আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রেক্সোনা পোড়া বেতাই গ্রামের নুর ইসলামের মেয়ে। এ ঘটনায় বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে হত্যাকাণ্ডের বিস্তারিত লোম হর্ষক বর্ণনা দিয়েছে আসামি শাকিল হোসেন ও ইমরান। পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ার পর বিয়ের চাপ সৃষ্টি করায় তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। সূত্রে জানা যায়, সদর উপজেলার মাধবপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে সিদ্দিকুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে পোড়া বেতাই গ্রামের নুর ইসলামের মেয়ে রেক্সোনার পরকীয়া সম্পর্ক ছিল। এ ব্যপারে রেক্সোনা সিদ্দিকুর রহমানকে বিয়ের চাপ দিতে থাকে। এরই মাঝে পূর্ব পরিকল্পিতভাবে রাজমিস্ত্রী সিদ্দিকুর রহমান তার সহযোগী জেলার কোটচাঁদপুর উপজেলার হাজীডাঙ্গা গ্রামের জামাত আলীর ছেলে শাকিল ও ইকড়া গ্রামের ছাব্দার আলীর ছেলে ইমরানকে সাথে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।

ঝিনাইদহ সদর থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার স্যারের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্লু-লেস হত্যা মামলার আসামি মো. শাকিল হোসেন (২০) ও ইমরান হোসেনকে আটক করা হয়। পরে তারা আদালতে হত্যার বিস্তারিত তথ্য তুলে ধরে জবানবন্দি প্রদান করে। তিনি আরও জানান, রাজমিস্ত্রী ছিদ্দিক তার দুই সহযোগীদের নিয়ে হত্যা করে। তাদের বাড়ি জেলার কোটচাঁদপুর উপজেলায়। ছিদ্দিক পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ার পর রেক্সোনা বিয়ের চাপ সৃষ্টি করায় তাকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ জুলাই ২০২০ ইং তারিখ দুপুরে পোড়া বেতাই গ্রামের মাঠে কার্তিকের মেহগণি বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রেক্সোনার মরদেহ উদ্ধার করা হয়। পরে রেক্সোনার পিতা নুর ইসলাম মোল্লা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আটোয়ারীতে কমিউনিটি ক্লিনিকে অর্থ ছাড়া মিলছে না স্বাস্থ্যসেবা

দাউদকান্দিতে বরখাস্ত পুলিশ কনস্টেবল বাঁধনকে কু’পিয়ে হ’ত্যা

কলারোয়ায় অসহায় ছাত্রীকে সাইকেল উপহার দিলেন ওসি

বেনজীরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ, দুদকের মামলা

ব্যারিস্টারি পড়তে গিয়ে লা-শ হয়ে দেশে ফিরলেন পঞ্চগড়ের ফায়াদ

কিশোরগঞ্জে শীতে কাঁপছে প্লাস্টিকের ঘর, সহায়তার আশায় অসহায় পরিবার

শিবচরে সড়কে দুই ব্যবসায়ীকে কু*পিয়ে ৪ লাখ টাকা ছি*নতাই

কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে হোমনা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন

“বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২২” উদ্বোধন

“বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২২” উদ্বোধন

দমন-পীড়ন চালিয়ে শেষ রক্ষা হবে না, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে —-ড.খন্দকার মারুফ হোসেন

দমন-পীড়ন চালিয়ে শেষ রক্ষা হবে না, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে —-ড.খন্দকার মারুফ হোসেন