crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন কর্মশালা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৯, ২০১৯ ৩:৫৩ অপরাহ্ণ

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝিনাইদহে সাংবাদিকদের সাথে ওরিয়েনটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জানানো হয়, আগামী ২২ জুন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৫’শ ৩ জন ও ১২ মাস থেকে ৬৯ মাস বয়সী এক লাখ ৯৬ হাজার ৬’শ ৫১ জন শিশুকে ভিটামির এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভা এলকায় ১৮’শ ৭১টি কেন্দ্র খোলা হবে। এ কাজে ৩ হাজার ৭’শ ৪২ জন স্বেচ্ছাসেবি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৪’শ ৯৪ জন মাঠকর্মী সহায়তা করবেন। কর্মশালায় সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, মিজানুর রহমান, মাহমুদ হাসান টিপু, শেখ সেলিমসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। এসময় সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক পালন

ঝিনাইদহ বংকিরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বায়েজিদ হোসেনের বিরুদ্ধে থানায় জিডি

পুলিশের এএসপি পরিচয়ে কলেজ ছাত্রীকে বিয়ে করল বাদাম বিক্রেতা !

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

বানেশ্বরে মহান মে দিবস পালিত

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান পুলিশের, অপপ্রচার অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থা

মসজিদে লাশ বহনের জন্য খাটিয়া বিতরণ

বেলিজের অনারারী কনসালট্যাণ্ট জেনারেল’র প্রেস সেক্রেটারী হলেন সাংবাদিক সুমন চৌধুরী

ঝিনাইদহ বিআরটিএ-এর ১ বছরে ৮ কোটি টাকার রাজস্ব আদায়

ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতাকে পে’টালো ইউপি চেয়ারম্যান

ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতাকে পে’টালো ইউপি চেয়ারম্যান