crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:১৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত, ১৫ টি বাড়িঘর ভাংচুর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১২, ২০১৯ ৪:০৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহ সদর উপজেলার পরানপুর গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় ভাংচুর করা হয়েছে ১৫টি বাড়িঘর। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে পরানপুর গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় আরব আলী, নায়েব আলী, মিলন হোসেন, কাশেম আলী, আকমল হোসেন, ছাত্তার শেখ, আফজাল শেখ, লাল মিয়া, রশিদ শেখ, কুরবান আলী, খোকন, নাদেম, কাশেমসহ উভয় পক্ষের ১৫ টি বাড়িঘর ভাংচুর করা হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৮ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর পদাতিকের সপ্তাহব্যাপি বর্ণাঢ্য আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ, জাতীয়করণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি

বানেশ্বর সরকারি কলেজের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যেকোনো সময় ঘটতে পারে দু’র্ঘটনা

বানেশ্বর সরকারি কলেজের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, যেকোনো সময় ঘটতে পারে দু’র্ঘটনা

ঝিনাইদহে হত্যা মামালার আসামির স্বজনদের হামলায় আহত পিবিআই’র ৫ পুলিশ কর্মকর্তা

ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে ‘মার্চ ফর ইউনূস’

জামালপুর সদর ইউএনও ফরিদা ইয়াছমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে প্রতিবন্ধী ভিখারিনীর সম্পত্তি আত্মসাতের প্রচেষ্টাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও ডিআইজি বরাবর স্মারকলিপি পেশ

নাসিরনগরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার