crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে গৃহবধূকে হত্যার অভিযোগ,স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১১, ২০১৯ ৩:১৫ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহ সদর উপজেলার চন্দ্রজানী গ্রামে সুখী খাতুন (২৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সুখী খাতুন ওই গ্রামের সবুজ হোসেনের স্ত্রী ও শৈলকুপা উপজেলার হারুনদিয়া গ্রামের গ্রামের নুর আলীর মেয়ে। নিহত সুখী খাতুনের বাবা নুর আলী জানান, ৪ বছর পূর্বে পারিবারিকভাবে সবুজের সাথে সুখীর বিয়ে হয়। বিয়ের পর সুখীর গর্ভে এক কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে সুখীর পরিবারের কাছে যৌতুক দাবি করে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল সবুজ। এরই জের ধরে মঙ্গলবার সকালে স্বামী সবুজ ও তার পরিবারের লোকজন তাকে শারীরিক নির্যাতন করে গলায় রশি দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে বাথরুমে ঝুলিয়ে রাখে। প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে সবুজ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এছাড়াও তারা টাকা দিয়ে ঘটনায় ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে।

এ ব্যাপারে সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তে যদি হত্যার রিপোর্ট আসে তবে হত্যা মামলা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে পল্লীশ্রী আয়োজিত আদর্শ গ্রামের সদস্যদের নিয়ে বার্ষিক মিলন মেলা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ১৫ টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রেফতার

আলমডাঙ্গায় আ’লীগ নেতা ঠান্ডুর মৃত্যুতে মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের শোক প্রকাশ

চাটমোহরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামালপুরে অ’পহরণ মামলায়  সংরক্ষিত ইউপি সদস্য রীনা বেগম গ্রেফতার 

হোমনা থেকে ভাড়া গাড়ি নিন, আরামদায়ক ভ্রমণ উপভোগ করুন

হোমনা থেকে ভাড়া গাড়ি নিন, আরামদায়ক ভ্রমণ উপভোগ করুন

নাগরপুরে জাল টাকাসহ লিটন গ্রেফতার

ঝিনাইদহে এবার নুসরাত হত্যার প্রতিবাদে রাস্তায় নামলেন প্রতিবন্ধি শিশুরা