crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ১৫ টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৯, ২০২০ ৪:০৩ অপরাহ্ণ

শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েক দিনের বৃষ্টিতে ঘাঘট,বক্ষ্রপুত্র, তিস্তা নদীর ন্যায় করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত কয়েক দিনের বৃষ্টি ও উজানের নেমে আসা ঢলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের পারধুন্দিয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত করতোয়া নদীর করাল গ্রাসে গত দুইদিনে ১৫ টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে । পার ধুন্দিয়া গ্রামের ফুল মিয়া,লাল মিয়া, শাহারুল ইসলাম,সাহেব মিয়া,ওমর আলী,মনজু মিয়া,চান মিয়া,মশিউর রহমান,মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম,আব্দুল কাদেরসহ ১৫টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকে বাঁধে, কেউ বা আবার অনত্র আশ্রয় নিয়েছেন।

ওই এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দা মিজানুর রহমান জানান, আমাদের বাড়ী-ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেলেও কেউ খোঁজ রাখেনি। করোনা মাহামারী, বিগত দিনের লকডাউন ও এলাকায় কাজ কর্ম না থাকায় গত ৩ মাস ধরে অতি কষ্টে আমরা দিন-যাপন করছিলাম। তার উপর আবার নদী ভাঙনে আমাদের আনেকের শেষ সম্বল বসতভিটাটুকুও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন জানান, হরিরামপুর ইউনিয়নের পার ধুন্দিয়া গ্রামে নদী ভাঙনে কিছু বাড়ী- ঘর নদীগর্ভে বিলীন হওয়ার খবর পেয়েছি। সরেজমিনে খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে বিকাশের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

বামনায় ভাগ্নিকে ধ-র্ষ-ণ করল মামা !

জামালপুরে ৫৯টি নমুনা পরীক্ষায় ৩জন করোনা আক্রান্ত মোট শনাক্ত ৩৫৩জন

হোমনায় নবাগত ওসি’র মাদক বিরোধী প্রথম অভিযানে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

ঘোড়াঘাটে বছরে কয়েক কোটি টাকা রাজস্ব আয়ের উৎস রানীগঞ্জ গোহাটি

ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানে ফেনসিডিল পাচারকালে ৩ মাদক কারবারি আটক

হিফজুল কোরআন প্রতিযোগিতায় রানার্স আপ হওয়া হাফেজ সালমান ফারসীকে সম্মাননা প্রদান

রংপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার