crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ, অস্ত্র,গুলি ও মাদক উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩০, ২০১৯ ৪:৪৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা মিস্ত্রিপাড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় মসিউর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। মসিউর রহমান শহরের আরাপপুর সোনালীপাড়া এলাকার নুর হোসেন কাজীর ছেলে। এসময় উদ্ধার করা হয়েছে ৫০ বোতল ফেন্সিডিল, একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক, অস্ত্রসহ একাধিক মামলার আসামী মসিউর রহমান খাজুরা এলাকায় মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় মসিউর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করতে যায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে মসিউর রহমান গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ফেন্সিডিল, অস্ত্র ও গুলি। মসিউর রহমানের নামে ঝিনাইদহ সদরথানাসহ বিভিন্ন থানায় ৯ টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ৩ লক্ষাধিক টাকার নকল স্বাস্থ্য সুরক্ষার পণ্য ও সরঞ্জামাদি উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

একদিন বন্ধ থাকার পর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু

খুলনা মহানগর আওয়ামীলীগ নেতা গ্রেফতার

দেশে করোনায় আরও ৯৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০১৪

ঝিনাইদহে মামুনশিয়া গ্রামের ভুয়া চিকিৎসক আশরাফুলের ৬ মাসের কারাদণ্ড

জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার পরিবেশ অস্থিতিশীলতার বিরুদ্ধে ড্যাবের বিবৃতি

রংপুরে সংবাকর্মীদের হুমকির প্রতিবাদে গণসমাবেশ

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো মুন্নি

কুড়িগ্রামে বিয়ের শর্তে জামিন পেলেন পুলিশের এসআই জলিল

কুড়িগ্রামে বিয়ের শর্তে জামিন পেলেন পুলিশের এসআই জলিল

ডোমারে ফিলিস্তিনে মুসলিমের উপর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ডোমারে ফিলিস্তিনে মুসলিমের উপর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ