crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৪৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের সাংবাদিক তারেক জাহিদের পিতার ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৭, ২০১৯ ৪:০৬ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়নের জনপ্রিয় ইউপি মেম্বার ও বদরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ আলীর ২৩তম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে জীবনা গ্রামে কবর জিয়ারত ও ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ায় দোয়ার মাহফিলের আয়োজন করে। এরশাদ আলী মেম্বার জীবনা গ্রামের মৃত. আজিবর বিশ্বাসের সেজো ছেলে এবং ৩ নং কুতুবপুর ইউনিয়নের তিন তিনবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন (৬টি গ্রামের)। এরশাদ আলী মেম্বারের জীবদ্দশায় তিনি এলাকার মানুষের জন্য সর্বোচ্চ দায়িত্ব পালন করে আপামর মানুষের হৃদয়ে চির-স্বরণীয় হয়ে আছেন। সে সময় অত্যধিক জনপ্রিয় হওয়ার কারণে তাকে ৩নং কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে প্রাথমিকভাবে এরশাদ আলী মেম্বারের নাম ঘোষণা করেন তৎকালীন ৩ নং কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মহসিন। চেয়ারম্যান হিসেবে প্রাথমিকভাবে এরশাদ আলী মেম্বারের নাম ঘোষণা করার কিছু দিন পরেই তিনি ১৯৯৬ সালের ৬ই আগস্ট (২২শে শ্রাবণ) চরমপন্থি দলগুলোর স্বার্থ সিদ্ধি ও রাজনীতির বলি হন এলাকাজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা সেই এরশাদ আলী মেম্বার। ২৩ বছর আগে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির একাংশ নিজেদের ফায়দা লুটার তাগিদে জীবনা গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে উঠিয়ে নিয়ে গিয়ে গ্রামের ঈদগাহ ময়দানে রাত ৯টার দিকে এরশাদ আলী মেম্বারকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। সে সময় তার পরিবারে ও এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। এলাকার শত শত নারী পুরুষ শেষ বারের মতো জনপ্রিয় এরশাদ আলী মেম্বারের শেষ মুখখানি দেখতে ছুটে আসেন তার জীবনা গ্রামের বাড়িতে। মরহুমের বড় ছেলে জাহিদুর রহমান তারিক দৈনিক বীরদর্পণ, দৈনিক মাথাভাঙ্গা, দৈনিক মাটির ডাক ও দৈনিক কালান্তর ও জাতীয় অনলাইন ক্রাইম পেট্রোল ২৪.কম পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। সাংবাদিক জাহিদুর রহমান তারিক তার পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, এরশাদ আলী মেম্বার বদরগঞ্জ বাজারের আলীয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ও বদরগঞ্জ মহাবিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় করোনা প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের অভিযান অব্যাহত

নাসিরনগরে নবাগত ইউএনও‘র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নাসিরনগরে নবাগত ইউএনও‘র সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্বপ্ন দেখেছিলেন মতিয়র রহমান তালুকদার পূরণ করেছেন শেখ হাসিনা : তথ্য প্রতিমন্ত্রী

রংপুরে চালককে খু*ন করে অটোরিকশা ছি*নতাই

জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহে ভাতিজার লা ঠি র আ ঘা তে চাচা খু ন

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে ৫২ জনকে জরিমানা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

দেশের মানুষকে না খেতে দিয়ে ইলিশ রফতানি নয় : মৎস্য উপদেষ্টা

পঞ্চগড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আনসার সদস্যের মৃ’ত্যু

পরশুরাম সীমান্তে বিএসএফের গু*লিতে দুই বাংলাদেশি নিহত