crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ভাইয়ের হাতে ভাই খু*নের প্রধান আসামীসহ গ্রেপ্তার ৭

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুর জেলার সরিষাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে কু*পিয়ে হ*ত্যা মামলার প্রধান আসামি আসাদুজ্জামান তালুকদার আপেলকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার আপেল সরিষাবাড়ির তারাকান্দি এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

২৩ ফেব্রুয়ারি রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সাংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘গত ১৭ জানুয়ারি জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রেপ্তার আসামি আসাদুজ্জামান তালুকদার আপেল গংরা তার চাচাতো ভাই আতাউর রহমান বিপুল (৫০) এর উপর হা*মলা চালায়। এসময় আসামিরা দেশীয় অ*স্ত্রশস্ত্রসহ এবং চাইনিজ কু*ড়াল দিয়ে আতাউর রহমান বিপুলকে এলোপাথারিভাবে কো*পাতে থাকে এবং ভিকটিম বিপুলের ডানহাত ও ডান পা শরীর হতে বি*চ্ছিন্ন করে ফেলে। এক পর্যায়ে ভিকটিম বিপুলের স্ত্রী মুক্তা বেগম ও তার মা আসমা বেগম আসামীদের থামাতে গেলে আসামীরা তাদেরকেও কু*পিয়ে মারাত্মক জ*খম করে। তাদের ডাক চিৎকারে স্হানীয়রা আ*হত তিন জনকে উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাত-পা বিছিন্ন হওয়া বিপুলকে মৃত ঘোষণা করেন এবং বিপুলের স্ত্রী ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
পরবর্তীতে ঘটনার দিন নি*হত বিপুলের ভাই আলামিন বাদী হয়ে সরিষাবাড়ি থানায় ১০ জনকে ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে একটি হ*ত্যা মামলা দায়ের করেন।’

পুলিশ সুপার আরও বলেন, ‘মামলা দায়েরের পর সরিষাবাড়ি থানা পুলিশ তাৎক্ষণিক বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারবুক্ত আসামি মোছা. আনোয়ারা বেগম ও সাজিত ইসলাম তানজিলকে গ্রেপ্তার করে। এরপর ২০ জানুয়ারি জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গাজিপুর মেট্রোপলিটন এলাকার চক্রবর্তী ট্যাক এলাকা হতে এজাহারভুক্ত আসামি তানজিল ইসলাম তাসিন (২৬), মো. তাসলিমুল ইসলাম তমাল (২২) ও বিন্দু তালুকদারকে(২৪) গ্রেপ্তার করে। একই মামলায় চলতি মাসের ৭ তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরানী এলাকা হতে মামলার এজাহারভুক্ত আসামি রোকেয়া ওরফে তুহিনা বেগমকে (৪২) গ্রেপ্তার করা হয়।’

পুলিশ সুপার বলেন, ‘এই হ*ত্যা মামলার এজাহারভুক্ত ৬ জন আসামি আটক হলেও ৪ জন গা ঢাকা দেয়। পরবর্তীতে শনিবার মধ্যরাতে জামালপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং মাধবপুর থানার হরিপুর এলাকা হতে মামলার প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে গ্রেপ্তার করে।’

উল্লেখ্য, এই ঘটনায় ১০ জন আসামীর মধ্যে ৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সরাইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা

জামালপুরে রেলের টিকিট কালোবাজারির দায়ে ১ব্যক্তির কারাদণ্ড

নেপালের অস্থিরতায় বাংলাবান্ধা বন্দরে আটকে পড়ল পাট রপ্তানি

দিনাজপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সাব-রেজিস্ট্রার অবসর গ্রহণ ও সাব রেজিস্ট্রার বদলি সংবর্ধনা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার-১

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরও ১৬৫

অবিলম্বে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবিঃ ক্যাব

অবিলম্বে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবিঃ ক্যাব

জামালপুর সদর আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু সায়েম পেলেন ডাব প্রতীক

জামালপুরে চাচা-ভাতিজা হ*ত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন