crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১০, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এ কে এম শামিউল হক জামালপুর জজ আদালতের অধীন ইসলামপুর আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক সচিব ফজলুল হকের ছেলে বলে জানা গেছে। তাঁর পরিবার ঢাকার লালমাটিয়া এলাকায় বসবাস করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারে করে জামালপুরে ফিরছিলেন শামিউল হক। পথে লাহিড়ীকান্দা এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকে তাঁর গাড়িটি সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সহকারী জজ শামিউল হক মারা যান।
দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ার পর সেটি সড়কের ওপর রেখে চালক ও হেলপার বিশ্রাম নিচ্ছিলেন। ওই অবস্থায় ট্রাকটির পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনার ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ছুরিকাঘাতে কৃষক খুন

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

লালমনিরহাটে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা

দিনাজপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত

দুদকের মামলায় ডিআইজি মিজানের ১৪ বছর কা’রাদণ্ড

শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

মধ্যরাতে দুদকে ঢুকেও সাংবাদিকদের কাছ থেকে ছাড় পেলাম না: দুদক কর্মকর্তা বাছির

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

রংপুর মেডিকেল থেকে আরও ৬ দালাল গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় ক্ষীরু নদীর পন খাল খনন শুরু

ময়মনসিংহের ভালুকায় ক্ষীরু নদীর পন খাল খনন শুরু