crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়লেন ৩০ নেতা, ছাত্রদলে যোগদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২২, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন।

গতকাল বুধবার (২১ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক কর্মীসভায় তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন। এ সময় ফুল দিয়ে তাদের বরণ করে নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

কর্মীসভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব ও আব্দুর রহিম রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব এবং সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী প্রমুখ। তারা নতুন সদস্যদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।

ছাত্রদলে যোগদানের কারণ ব্যাখ্যা করে মাশরাফী মর্তুজা বলেন, “আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়। আমি আমার অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগ দিয়েছি।”

নেতারা আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের যুক্ত হওয়ায় কিশোরগঞ্জ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে সতর্কতা অবলম্বনে,ভারতকে চিঠি

জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী দিনের আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঘোড়াঘাটে বছরে কয়েক কোটি টাকা রাজস্ব আয়ের উৎস রানীগঞ্জ গোহাটি

নাসিরনগরে দুস্থ ও অসহায় ৬শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিল তিনভাই

নেত্রকোনায় ভাসমান ও ছি’ন্নমূল পরিবারের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

নেত্রকোনায় ভাসমান ও ছি’ন্নমূল পরিবারের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

কুষ্টিয়ার গড়াই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার

করোনায় ও ক্ষুধায় বাড়ছে মৃত্যুর মিছিল : অক্সফাম

বিলাইছড়িতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

ঝিনাইদহ শহরে পার্সেল সার্ভিস অফিসে চুরি

কোটচাঁদপুরে বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো’র প্রেস ব্রিফিং অনুষ্ঠিত