crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে আ’লীগের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করলেন সরকারি কলেজের অধ্যক্ষ, অ’পসারণ দাবি নেটিজেনদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৬, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

সারা দেশে বিএনপির ডাকা চলমান অ’বরোধ বিরোধী কর্মসূচি উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগ উঠেছে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ এর বিরুদ্ধে।
৬ নভেম্বর সোমবার সকালে জামালপুর পৌর এলাকার বকুলতলা চত্বরে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে অ’বরোধ বিরোধী শান্তি সমাবেশে তিনি অংশগ্রহণ করেন ।
এ ঘটনায় সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ এবং অংশগ্রহণকালীন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় জামালপুর জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘আমার ব্যাক পেইন থাকায় সকালে বকুল তলায় জিমে গিয়ে ছিলাম। সেখান থেকে ফেরার পথে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা হলে সেখানে দুই থেকে তিন মিনিট বসে চলে এসেছি। সেই সময়কার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।’

প্রকৃতপক্ষে তিনি দলীয় কর্মসূচি বা শান্তি সমাবেশে অংশগ্রহণ করেননি বলেও দাবি করেন।

আওয়ামী লীগের দলীয় এই কর্মসূচিতে দলীয় অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ গ্রহণ করেন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. শফিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘সরকারি কোনো কর্মকর্তার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সমীচীন নয়। এ দিকে প্রফেসর হারুন অর রশিদ এর সরকার দলীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বিরূপ মন্তব্য ও সমালোচনা করে তার অ’পসারণও দাবি করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে কর্মহীন মানুষের মাঝে বিএনপি’র খাদ্যসামগ্রী বিতরণ

জামালপুরে আরও ৪ করোনা রোগী শনাক্ত

ফাইল ছবি

আমাদের উন্নয়নের ধারা একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছেছে: প্রধানমন্ত্রী

নীলফামারীর ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত

কুষ্টিয়ার গড়াই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার

ঝিনাইদহে স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই, দোকানে-দোকানে উপচে পড়া ভিড়

কালীগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর কিশোরীর অর্ধ-গলিত লাশ উদ্ধারের মামলার আসামি চুয়াডাঙ্গা থেকে গ্রেফেতার করল ঝিনাইদহ র‌্যাব-৬

কুমিল্লা -০২ (হোমনা ও মেঘনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ বিজয়ী

মাদারগঞ্জে ৭ মেট্রিকটন চাউল উদ্ধার, আটক ১

মাদারগঞ্জে ৭ মেট্রিকটন চাউল উদ্ধার, আটক ১

সুন্দরগঞ্জে আই এইচ সেবা সংস্থার দ্বিতীয় দফায় জনগণের কল্যাণে ফ্রী এ্যাম্বুলেন্স সেবা চালু